ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা, নারী-শিশুর ওপর যৌন সহিংসতার প্রমাণ মিলেছে বরিশালে জাহাঙ্গীর কবির নানকের বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ মডেল খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন, ফ্লাইওভারের পাশে ককটেল বিস্ফোরণ ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন টিউলিপ রাজধানীর রায়েরবাজার কাঁচাবাজারে অগ্নিকাণ্ড ‘খুবই অস্বাস্থ্যকর’ বাতাস, দূষিত শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা গোপালগঞ্জে বিএনপি কার্যালয়ে আগুন, এমপির ক্লিনিকে ভাঙচুর ২১ জেলায় নাশকতা ও অগ্নিসংযোগে নিহত ৪, দেশজুড়ে নিরাপত্তা জোরদার আমি চাঁদাবাজি করলে আমাকেও হাতকড়া পরান: শফিকুর রহমান

গরুর চামড়ায় ৫ ও খাসি-বকরির ২ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে গরু, খাসি ও বকরির লবণযুক্ত কাঁচা চামড়ার নতুন দাম নির্ধারণ করেছে সরকার। এবার
  • আপলোড সময় : ২৫ মে ২০২৫, দুপুর ৪:২৩ সময়
  • আপডেট সময় : ২৫ মে ২০২৫, দুপুর ৪:২৩ সময়
গরুর চামড়ায় ৫ ও খাসি-বকরির ২ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ ছবি : সংগৃহীত
আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে গরু, খাসি ও বকরির লবণযুক্ত কাঁচা চামড়ার নতুন দাম নির্ধারণ করেছে সরকার। এবার ঢাকায় প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম ৬০ থেকে ৬৫ টাকা এবং ঢাকার বাইরে ৫৫ থেকে ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা গত বছরের তুলনায় ৫ টাকা বেশি।

সোমবার (২৫ মে) দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে বাণিজ্য বিষয়ক উপদেষ্টা শেখ বশিরউদ্দিন এ তথ্য জানান।

তিনি জানান, ঢাকায় খাসির লবণযুক্ত চামড়া প্রতি বর্গফুট ২২ থেকে ২৭ টাকা এবং বকরির চামড়া ২০ থেকে ২২ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া, ঢাকায় গরুর একটি চামড়ার মূল্য সর্বনিম্ন ১৩৫০ টাকা এবং ঢাকার বাইরে ১১৫০ টাকার নিচে কেনা যাবে না বলেও তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, গত বছর ঢাকায় গরুর লবণযুক্ত চামড়া প্রতি বর্গফুট ৬০ থেকে ৬৫ টাকা এবং ঢাকার বাইরে ৫০ থেকে ৫৫ টাকা ছিল। খাসির চামড়ার দাম ছিল ২০ থেকে ২৫ টাকা এবং বকরির চামড়ার দাম ১৮ থেকে ২০ টাকা।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ

শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ