ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, চলমান সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ নির্বাচনের পরেই শেষ হবে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ: ট্রাম্প অপ্রাপ্তবয়স্কদের সোশ্যাল-মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা নিয়ে ইইউতে মতবিরোধ সংসদে রুমিন ফারহানাকে অশালীন ভাষায় গালাগালের অভিযোগ রাশিয়ার সীমান্তে ফিনল্যান্ডের ২০০ কিলোমিটারের নিরাপত্তা বেড়া নির্মাণ ধাপে ধাপে ঠকছেন মালদ্বীপের এক লাখ প্রবাসী বাংলাদেশি: হাসনাত আবদুল্লাহ দিস ইজ অ্যাবসার্ড—চিফ হুইপকে ডেপুটি স্পিকার ভিসা নিয়ে বড় সুখবর, এক পারমিটেই ঘোরা যাবে মধ্যপ্রাচ্যের ৬ দেশ শনিবার থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়ছে বেকারি পণ্যের দাম অতিরিক্ত টাকা আদায়, মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার; কক্সবাজারে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

যন্ত্রণায় কাতর মিমি, দীর্ঘদিন ধরে যে রোগের সঙ্গী

টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী তার অভিনয় দক্ষতা, ব্যক্তিত্ব এবং উপস্থিতির মাধ্যমে বহু দর্শকের হৃদয় জিতেছেন। কর্মব্যস্ত
  • আপলোড সময় : ২৫ মে ২০২৫, বিকাল ৫:৫৭ সময়
  • আপডেট সময় : ২৫ মে ২০২৫, বিকাল ৫:৫৭ সময়
যন্ত্রণায় কাতর মিমি, দীর্ঘদিন ধরে যে রোগের সঙ্গী ছবি : সংগৃহীত
টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী তার অভিনয় দক্ষতা, ব্যক্তিত্ব এবং উপস্থিতির মাধ্যমে বহু দর্শকের হৃদয় জিতেছেন। কর্মব্যস্ত জীবন, ফিটনেস রুটিন এবং প্রিয় পোষ্যদের সঙ্গে সময় কাটানোর ফাঁকেও তিনি সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় থাকেন।

প্রায়শই ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন তিনি। শনিবার তিনি কিছু নতুন ছবি শেয়ার করেন নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে। ছবিগুলোর মধ্যে একটি ছিল বিশেষভাবে নজরকাড়া, যেখানে তাকে চোখে আইস প্যাক দিয়ে মাইগ্রেনের ব্যথা থেকে স্বস্তি পাওয়ার চেষ্টা করতে দেখা যায়।

মিমি বহু বছর ধরে মাইগ্রেন সমস্যায় ভুগছেন। এর আগে সোশ্যাল মিডিয়াতেই তিনি জানিয়েছিলেন, এই অসুখ থেকে মুক্তি পাওয়া বেশ কঠিন। অনেক সময় বংশগতভাবে, আবার কখনো মানসিক চাপ, অনিয়মিত খাদ্যাভ্যাস, অতিরিক্ত রোদ বা ঠাণ্ডা থেকেও এই সমস্যা দেখা দিতে পারে। মাইগ্রেন হলে সাধারণত তীব্র মাথাব্যথা, আলো বা শব্দে অতিরিক্ত সংবেদনশীলতা দেখা যায়।

তার শিডিউলে থাকে নিয়মিত শ্যুটিং, ফটোশ্যুট, বিজ্ঞাপন, সিনেমা প্রচার—সব মিলিয়ে এক অত্যন্ত ব্যস্ত রুটিন। তবুও তিনি নিজের খাদ্যাভ্যাস ও শরীরচর্চায় বিশেষ নজর রাখেন। সময়মতো খাওয়া-দাওয়া, নিয়মিত ব্যায়াম এবং শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন তার প্রতিদিনের অংশ।

মিমিকে খুব একটা টলিউড পার্টিতে দেখা যায় না। কাজের অবসরে তিনি নিজের পোষ্যদের সঙ্গেই সময় কাটাতে ভালোবাসেন। সম্প্রতি তিনি শেষ করেছেন রক্তবীজ ২ ছবির শ্যুটিং। এই ছবির মুক্তির অপেক্ষায় দর্শকরা। পাশাপাশি, তার অভিনীত ডাইনি ওয়েব সিরিজটিও দর্শকমহলে প্রশংসিত হয়েছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের

এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের