ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ ‘খেলা এখনো শেষ হয়নি, আমাদেরও সময় আসবে’ প্রথমবারের মতো এক মন্ত্রণালয় সামলাতে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর নিশ্চয়ই কোনও প্ল্যান আছে: বিমান ও পর্যটনমন্ত্রী মন্ত্রী জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য ইমরান খানকে শিফা হাসপাতালে না নেওয়ায়, সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা পিটিআইয়ের ‘বোরকা আইন’: পর্তুগালে জনসমক্ষে বোরকা ও মুখঢাকা পোশাকে নিষেধাজ্ঞা এলজিআরডি মন্ত্রী হলেন ড. আবদুল মঈন খান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নিলেন সাচিং প্রু জেরী তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

রাজধানীর কারওয়ান বাজারে বিডিবিএল ভবনে লিফট দুর্ঘটনা, আহত ৫

রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল) ভবনে লিফট দুর্ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন।মঙ্গলবার (২৭ মে)
  • আপলোড সময় : ২৭ মে ২০২৫, দুপুর ২:৫৯ সময়
  • আপডেট সময় : ২৭ মে ২০২৫, দুপুর ২:৫৯ সময়
রাজধানীর কারওয়ান বাজারে বিডিবিএল ভবনে লিফট দুর্ঘটনা, আহত ৫ ছবি : সংগৃহীত
রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল) ভবনে লিফট দুর্ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৭ মে) সকাল সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) নাজমুল জান্নাত শাহ বলেন, ভবনটি ১৮ তলা। যান্ত্রিক ত্রুটির কারণে একটি লিফট হঠাৎ দোতলা থেকে নিচের দিকে নেমে গিয়ে নিচতলার ফ্লোরে ধাক্কা খায়। পরে লিফটি একেবারে ১৫ তলায় উঠে যায়।

তিনি বলেন, লিফটের ভেতরে থাকা পাঁচজন আহত হয়েছেন। তাদের রাজধানীর পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ফায়ার সার্ভিসের মিডিয়া বিভাগের সদস্য আনোয়ারুল ইসলাম দোলন জানান, এমন একটি ঘটনা ঘটেছিল। তেজগাঁও ফায়ার সার্ভিস স্টেশন থেকে ইউনিট সেখানে ছুটে গিয়ে আহতদের হাসপাতালে ভর্তি করে। পরে তারা সেখান থেকে চলে আসে।

এ বিষয়ে তেজগাঁও থানা পুলিশ জানায়, দুর্ঘটনার খবর পেয়ে তাদের একটি দল দ্রুত ঘটনাস্থলে যায় এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করে।

উল্লেখ্য, বিডিবিএল ভবনে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কার্যালয় রয়েছে। দৈনিক বণিক বার্তা ও একাত্তর টেলিভিশনের কার্যালয়ও রয়েছে এই ভবনে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প