ঢাকা | |
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনা হবে: বাণিজ্যমন্ত্রী ৬ষ্ঠ-১০ম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে এআই, রোবোটিক্স ও কারিগরি শিক্ষা: মাহদী আমিন ভুল করে ‘ডাকাত দলের বাসে’, মারধর-মুক্তিপণ দিয়ে শেষে উদ্ধার জাতীয় ছাত্রশক্তির নেতৃত্বে বাকের-তাহমীদ, ঢাবিতে হাসিব-আইয়াম ১৩ সিটি করপোরেশনে জামায়াতের সম্ভাব্য মেয়র প্রার্থী যারা সার কার্যক্রম তদারকিতে ‘সার ব্যবস্থাপনা কন্ট্রোল রুম’ চালু পর্যটকে মুখর কক্সবাজার: জমজমাট মৌসুম শুরুর প্রত্যাশা সব স্থানে সাত জনের বেশি সমর্থনপ্রত্যাশী বিএনপির, প্রার্থী চূড়ান্ত জামায়াতের ঠাকুরগাঁও সীমান্তে ১ বাংলাদেশিকে হত্যা ও ২ জনকে আটক করেছে বিএসএফ সামাজিক মাধ্যম নিয়ন্ত্রণে সরকারের প্রভাব বাড়ছে

শুটিংয়ে ফিরলেন শাকিব খান, তাণ্ডবে থাকছেন নিশো

পরিচালক রায়হান রাফী সবসময় পর্দায় নিজের আলাদা স্টাইল তুলে ধরতে চেষ্টা করেন। আসন্ন ঈদ উপলক্ষে মুক্তি পেতে যাওয়া
  • আপলোড সময় : ২৮ মে ২০২৫, দুপুর ৩:১৯ সময়
  • আপডেট সময় : ২৮ মে ২০২৫, দুপুর ৩:১৯ সময়
শুটিংয়ে ফিরলেন শাকিব খান, তাণ্ডবে থাকছেন নিশো ছবি : সংগৃহীত
পরিচালক রায়হান রাফী সবসময় পর্দায় নিজের আলাদা স্টাইল তুলে ধরতে চেষ্টা করেন। আসন্ন ঈদ উপলক্ষে মুক্তি পেতে যাওয়া নতুন ছবি ‘তাণ্ডব’তেও সেই চেষ্টার কোনো ঘাটতি রাখেননি তিনি। তবে এ ছবি ঘিরে কিছু জটিলতা দেখা দিয়েছে, যা হয়তো কেউ আশা করেননি।

ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ তারকা শাকিব খান অভিনীত এই সিনেমাটি নিয়ে দর্শকের আগ্রহ বেশ তুঙ্গে। যদিও ছবিটির পুরো শুটিং এখনো শেষ হয়নি, কিছু দৃশ্যের কাজ বাকি রয়েছে। তবে সম্প্রতি জানা গেছে, শাকিব খান শুটিং সম্পন্ন করতে অনাগ্রহী ছিলেন।

এর পেছনে কারণ হিসেবে উঠে এসেছে, অভিনেতা আফরান নিশোকে শাকিবের পূর্বানুমতি ছাড়াই ক্যামিও চরিত্রে নিয়ে শুটিং করা হয়। এতে অসন্তুষ্ট হন শাকিব খান এবং তিনি চান না, তার সিনেমায় নিশো থাকুন।

একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, শাকিবকে না জানিয়েই নিশোর অংশ ধারণ করায় তিনি ক্ষুব্ধ হন এবং শুটিং বন্ধ রাখেন। শাকিবের অবস্থান ছিল স্পষ্ট—যতক্ষণ নির্মাতা নিশোর দৃশ্য বাদ দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা না দেবেন, ততক্ষণ তিনি শুটিংয়ে ফিরবেন না।

সূত্রটি আরও জানায়, গতকালও শাকিব শুটিংয়ে যাননি। তবে শেষপর্যন্ত নির্মাতা রাফীর ব্যাখায় শাকিব খান মন পরিবর্তন করেন। রাফী তাকে বোঝান, নিশোর অংশটি মূলত তার পরবর্তী ছবির একটি চরিত্র, যেটি শুধু পেছনের দৃশ্য দিয়ে যাবে। এই ব্যাখায় রাজি হয়ে শাকিব খান একদিন বিরতি শেষে আজ শুটিংয়ে অংশ নিয়েছেন।

প্রসঙ্গত, আফরান নিশো তার প্রথম সিনেমা 'সুড়ঙ্গ'র প্রচারণার সময় শাকিব খানকে নিয়ে একটি মন্তব্য করেছিলেন, যা নিয়ে তখন সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা হয়। শাকিব খান এ বিষয়ে প্রকাশ্যে কিছু না বললেও, তার অনুরাগীরা প্রতিক্রিয়া জানিয়েছিলেন।

দীর্ঘ দুই বছর পর, এক ভিডিও সাক্ষাৎকারে নিশো বিষয়টি ভুল বোঝাবুঝি বলে ব্যাখ্যা দেন। তিনি বলেন, “তখন যা হয়েছিল, সেটা এক ধরনের ভুল বোঝাবুঝি। এটা একদমই অনাকাঙ্ক্ষিত ছিল। আমি শাকিব ভাইকে বলব, দয়া করে এটা নিয়ে মনে কষ্ট রাখবেন না।”

সবশেষে, উল্লেখ করা যায়, ভারতীয় এসভিএফ এবং বাংলাদেশি আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে ‘তাণ্ডব’। ছবির গল্প আবর্তিত হবে একটি টেলিভিশন চ্যানেলে হামলার ঘটনাকে কেন্দ্র করে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের

এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের