ঢাকা | |
সংবাদ শিরোনাম :
উন্নয়নের অধিকার বাস্তবায়নে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাল শামা ওবায়েদ সব ক্ষেত্রেই মানুষের সক্ষমতাকে টপকে যাবে কৃত্রিম বুদ্ধিমত্তা, দাবি ইলন মাস্কের বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি ৭ মাসে জ্বালানির মূল্য তিনবার বাড়িয়ে সরকার দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে: মজিবুর রহমান মঞ্জু একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তির আবেদনের সময় বাড়ল গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী চড়া দামেও এলএনজি মজুত করছে ইউরোপ, সরবরাহ সংকটে এশিয়া আগামী জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে: ইসি আনোয়ারুল ইসলাম আওয়ামী লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন জ্বালানিসংকট ও সরকারের দায়

পাগলা মসজিদের ২৩ বস্তা টাকা গণনা শুরু

কিশোরগঞ্জ পাগলা মসজিদের ৮টি সিন্দুক খুলে ২৩ বস্তা টাকা গণনার কাজ চলছে। আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে
  • আপলোড সময় : ১৯ আগস্ট ২০২৩, দুপুর ১২:৪২ সময়
  • আপডেট সময় : ১৯ আগস্ট ২০২৩, দুপুর ১২:৪২ সময়
পাগলা মসজিদের ২৩ বস্তা টাকা গণনা শুরু কিশোরগঞ্জ পাগলা মসজিদের ২৩ বস্তা টাকা গণনার কাজ চলছে

কিশোরগঞ্জ পাগলা মসজিদের ৮টি সিন্দুক খুলে ২৩ বস্তা টাকা গণনার কাজ চলছে। আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে এই সিন্দুক খোলা হয়। সাথে বৈদেশিক মুদ্রা, সোনা ও রুপাও পাওয়া যায়। তিন মাস পর এই সিন্দুক খোলা হল।

মসজিদ মাদরাসার ১৩৮ জন ছাত্র এবং রূপালী ব্যাংকের ৬০ জন কর্মকর্তা-কর্মচারী মিলিয়ে মোট ১৯৮ জন মানুষ টাকা গণনার কাজ করছেন। এবার তিন মাস ১৩ দিন পর পাগলা মসজিদের দান সিন্দুক খোলা হয়েছে।

এর আগে সর্বশেষ গত ৬ মে এসব দানসিন্দুক খোলা হয়েছিল। তখন ১৯ বস্তা টাকা পাওয়া গিয়েছিল। ১৯ বস্তা টাকা দিনভর গুনে পাওয়া গিয়েছিল সর্বোচ্চ ৫ কোটি ৫৯ লাখ ৭ হাজার ৬৮৯ টাকা।

এবার ২৩ বস্তা টাকা হওয়ায় টাকার পরিমাণ আগের রেকর্ড ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।

শনিবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ৮টায় ঐতিহাসিক পাগলা মসজিদ কমিটির সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ এবং পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম (বার) এর উপস্থিতিতে পাগলা মসজিদের ৮টি দান সিন্দুক খোলা হয়।

দান সিন্দুক থেকে টাকা খুলে প্রথমে বস্তায় ভরা হয়। এবার বড় বস্তায় ২৩ বস্তা টাকা হয়েছে। এরপর শুরু হয় টাকা গণনার কাজ।

এবারও দান সিন্দুকে টাকা ছাড়াও স্বর্ণালঙ্কার এবং বৈদেশিক মুদ্রা পাওয়া গেছে।

টাকা গণনার এই এলাহী কাণ্ড নিজ চোখে অবলোকন করতে শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গসহ নানা শ্রেণিপেশার মানুষ মসজিদে ছুটে গেছেন।

 

 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘দাঁড়াও, এখানে কী করো তুমি?’—সিএনএন সাংবাদিককে ট্রাম্প

‘দাঁড়াও, এখানে কী করো তুমি?’—সিএনএন সাংবাদিককে ট্রাম্প