ঢাকা | |
সংবাদ শিরোনাম :
হাসিনা আমলের ব্যাংক নিয়ন্ত্রণের সুযোগ আবার ফেরত আনছে বিএনপি: হাসনাত ১৭ বছরে অর্থনীতি ধ্বংস করে গেছে স্বৈরাচার, পুনরুদ্ধারে লড়ছে সরকার: শামা ওবায়েদ ২ কোটির বেশি প্রবীণকে এককালীন ৯০ ডলার দেওয়ার ঘোষণা ট্রাম্পের তরুণদের স্বপ্ন ও সম্ভাবনার গল্প শোনাতে প্রথমা বুক ক্যাফেতে কথাসাহিত্যিক রাহিতুল ইসলাম শাহজালাল বিমানবন্দরে দুই কর্মীর জুতায় মিলল ১৬ কোটি টাকার স্বর্ণ ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির রিমান্ডে ঘটনার সত্যতা স্বীকার করেছেন আখতারুজ্জামান: পুলিশ কিংবদন্তি হওয়ার পথে এগিয়ে চলেছে ইয়ামাল: স্পেন কোচ সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের এপিএস রাশেদুলের সাতটি ব্যাংক হিসাব অবরুদ্ধ সস্ত্রীক প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের ছবি নিয়ে প্রেস উইংয়ের ব‍্যাখ‍্যা

যুক্তরাজ্য সফরে কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড পেতে যাচ্ছেন ড. ইউনূস

ঈদের পর যুক্তরাজ্য সফরে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ব্রিটেনের রাজা চার্লসের আমন্ত্রণে এই
  • আপলোড সময় : ১ জুন ২০২৫, দুপুর ১০:১ সময়
  • আপডেট সময় : ১ জুন ২০২৫, দুপুর ১০:১ সময়
যুক্তরাজ্য সফরে কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড পেতে যাচ্ছেন ড. ইউনূস ছবি : সংগৃহীত
ঈদের পর যুক্তরাজ্য সফরে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ব্রিটেনের রাজা চার্লসের আমন্ত্রণে এই সফর অনুষ্ঠিত হচ্ছে। সফরের সময় ড. ইউনূসকে 'কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড' প্রদান করা হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী ৯ জুন তিনি লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন এবং ১০ জুন সেখানে পৌঁছাবেন। ১২ জুন ব্রিটিশ রাজপরিবার আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে তাকে এই সম্মাননা প্রদান করা হবে। এরপর ১৩ জুন তিনি দেশে ফিরবেন।

সফরকালে ড. ইউনূস ব্রিটেনের রাজা চার্লস এবং প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে সাক্ষাৎ করবেন। বৈঠকে পাচার হওয়া অর্থ ফেরত, দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা, রোহিঙ্গা ইস্যু এবং দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সম্পর্ক নিয়ে আলোচনা হতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা

পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা