ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, চলমান সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ নির্বাচনের পরেই শেষ হবে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ: ট্রাম্প অপ্রাপ্তবয়স্কদের সোশ্যাল-মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা নিয়ে ইইউতে মতবিরোধ সংসদে রুমিন ফারহানাকে অশালীন ভাষায় গালাগালের অভিযোগ রাশিয়ার সীমান্তে ফিনল্যান্ডের ২০০ কিলোমিটারের নিরাপত্তা বেড়া নির্মাণ ধাপে ধাপে ঠকছেন মালদ্বীপের এক লাখ প্রবাসী বাংলাদেশি: হাসনাত আবদুল্লাহ দিস ইজ অ্যাবসার্ড—চিফ হুইপকে ডেপুটি স্পিকার ভিসা নিয়ে বড় সুখবর, এক পারমিটেই ঘোরা যাবে মধ্যপ্রাচ্যের ৬ দেশ শনিবার থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়ছে বেকারি পণ্যের দাম অতিরিক্ত টাকা আদায়, মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার; কক্সবাজারে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

যমুনায় বৈঠকে যোগদানে বিএনপি-জামায়াত-এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা

জাতীয় ঐকমত্য গঠনের লক্ষ্যে ডাকা বৈঠকে অংশ নিতে সোমবার (২ জুন) বিকেল থেকে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা ফরেন সার্ভিস
  • আপলোড সময় : ২ জুন ২০২৫, বিকাল ৫:৪৪ সময়
  • আপডেট সময় : ২ জুন ২০২৫, বিকাল ৫:৪৪ সময়
যমুনায় বৈঠকে যোগদানে বিএনপি-জামায়াত-এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা প্রতীকী ছবি
জাতীয় ঐকমত্য গঠনের লক্ষ্যে ডাকা বৈঠকে অংশ নিতে সোমবার (২ জুন) বিকেল থেকে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা ফরেন সার্ভিস একাডেমিতে উপস্থিত হতে শুরু করেন। বিকেল সাড়ে তিনটার দিকে শুরু হওয়া এই জমায়েতে একে একে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

বিএনপির পক্ষ থেকে স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল বিকেল পৌনে ৪টার দিকে বৈঠকস্থলে প্রবেশ করে। এছাড়া জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং হামিদুর রহমান আজাদও বৈঠকে যোগ দেন।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদ, এবি পার্টি, এলডিপি, জমিয়তে উলামায়ে ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস, ভাসানী অনুসারী পরিষদ, রাষ্ট্র সংস্কার আন্দোলনসহ আরও বেশ কয়েকটি রাজনৈতিক দল এই বৈঠকে অংশ নেয়।

মোট ২৮টি দল এই ধাপে বৈঠকে অংশ নিচ্ছে, যা জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের সংলাপ হিসেবে বিবেচিত। বৈঠকের সূচনা বক্তব্য দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তবে মূল আলোচনা শুরু হবে মঙ্গলবার থেকে, যেখানে প্রতিটি দলের সঙ্গে পৃথকভাবে মতবিনিময় হবে।

কমিশন সূত্রে জানা যায়, এবার আলোচনার বিষয়গুলো হবে নির্দিষ্ট ও কেন্দ্রীয় ইস্যুভিত্তিক। যেসব মৌলিক বিষয়ে এখনো রাজনৈতিক দলগুলোর মধ্যে পূর্ণ ঐকমত্য হয়নি, সেগুলোতে মতৈক্য গড়ে তোলাই মূল লক্ষ্য।

উল্লেখ্য, প্রথম ধাপের সংলাপ চলেছিল ২০ মার্চ থেকে ১৯ মে পর্যন্ত। এ সময়ে ৩৩টি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে ৪৫টি সভা অনুষ্ঠিত হয়েছিল। কমিশনের দাবি অনুযায়ী, কয়েকটি বিষয়ে ইতোমধ্যেই আংশিক ও পূর্ণ ঐকমত্য গড়ে উঠেছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের

এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের