ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, চলমান সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ নির্বাচনের পরেই শেষ হবে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ: ট্রাম্প অপ্রাপ্তবয়স্কদের সোশ্যাল-মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা নিয়ে ইইউতে মতবিরোধ সংসদে রুমিন ফারহানাকে অশালীন ভাষায় গালাগালের অভিযোগ রাশিয়ার সীমান্তে ফিনল্যান্ডের ২০০ কিলোমিটারের নিরাপত্তা বেড়া নির্মাণ ধাপে ধাপে ঠকছেন মালদ্বীপের এক লাখ প্রবাসী বাংলাদেশি: হাসনাত আবদুল্লাহ দিস ইজ অ্যাবসার্ড—চিফ হুইপকে ডেপুটি স্পিকার ভিসা নিয়ে বড় সুখবর, এক পারমিটেই ঘোরা যাবে মধ্যপ্রাচ্যের ৬ দেশ শনিবার থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়ছে বেকারি পণ্যের দাম অতিরিক্ত টাকা আদায়, মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার; কক্সবাজারে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

শেখ হাসিনা যেভাবে ব্যাংক লুট করেছে কয়েকজন উপদেষ্টাও সেভাবে লুট করছে:নুর

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘শেখ হাসিনা যেভাবে প্রকল্পের নামে ব্যাংক লুট করেছে, সেভাবে কয়েকজন উপদেষ্টাও
  • আপলোড সময় : ৩ জুন ২০২৫, দুপুর ৪:৪ সময়
  • আপডেট সময় : ৩ জুন ২০২৫, দুপুর ৪:৪ সময়
শেখ হাসিনা যেভাবে ব্যাংক লুট করেছে কয়েকজন উপদেষ্টাও সেভাবে লুট করছে:নুর ছবি : সংগৃহীত
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘শেখ হাসিনা যেভাবে প্রকল্পের নামে ব্যাংক লুট করেছে, সেভাবে কয়েকজন উপদেষ্টাও ব্যাংক লুট করছে। হাসিনার আমলে যেভাবে মিডিয়া কন্ট্রোল করা হতো, এখনো সেভাবে মিডিয়া কন্ট্রোল হচ্ছে। মিডিয়ার স্বাধীনতা নেই। নগদ– এ জালিয়াতি নিয়ে নিউজ করায় সাংবাদিকদের হেনস্তা করা হয়েছে।’
 
আজ মঙ্গলবার (০৩ জুন) রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এ কথা বলেন নুর।নির্বাচন প্রসঙ্গে নুর বলেন, ‘সম্প্রতি বিভিন্ন দল নিয়ে যে ৫টা মিটিং হয়েছে তা ফলপ্রসূ হয়নি। প্রধান উপদেষ্টা নিজেই বলেছিলেন, ডিসেম্বরে নির্বাচন দিতে চান। এখন সেখান থেকে জুনে কেন আসলো, তা নিয়ে আমাদের সন্দেহ রয়েছে।’

গণঅধিকার পরিষদের এই সভাপতি বলেন, ‘এনসিপি সেনাবাহিনীকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে। কয়েকজন আওয়ামী লীগ নেতাকে রিফাইন্ড আওয়ামী নেতা বলে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। সে হিসেবে তো এই সরকারও চায় রিফাইন্ড আওয়ামী লীগ রাজনীতি করুক। এর পেছনে ২ জন উপদেষ্টা জড়িত।’

বাজেট প্রসঙ্গে নুর বলেন, ‘ভঙ্গুর এই অর্থনৈতিক অবস্থায় সরকার চাইলেও ভালো বাজেট দিতে পারত না।’পরাজিত শক্তি যেন চিরতরে জার্মান নাৎসিদের মতো বিলীন হয়ে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে বলেও মন্তব্য করেন নুর।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের

এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের