ঢাকা | |
সংবাদ শিরোনাম :
উন্নয়নের অধিকার বাস্তবায়নে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাল শামা ওবায়েদ সব ক্ষেত্রেই মানুষের সক্ষমতাকে টপকে যাবে কৃত্রিম বুদ্ধিমত্তা, দাবি ইলন মাস্কের বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি ৭ মাসে জ্বালানির মূল্য তিনবার বাড়িয়ে সরকার দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে: মজিবুর রহমান মঞ্জু একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তির আবেদনের সময় বাড়ল গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী চড়া দামেও এলএনজি মজুত করছে ইউরোপ, সরবরাহ সংকটে এশিয়া আগামী জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে: ইসি আনোয়ারুল ইসলাম আওয়ামী লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন জ্বালানিসংকট ও সরকারের দায়

'নারী আসলে কিসে আটকায়' জানালেন নিপুণ

‘নারী আসলে কিসে আটকায়- এমন একটি প্রশ্ন বেশ কিছু দিন ধরে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। সবার উৎকণ্ঠা যেন
  • আপলোড সময় : ২০ আগস্ট ২০২৩, সকাল ৮:৫৯ সময়
  • আপডেট সময় : ২০ আগস্ট ২০২৩, সকাল ৮:৫৯ সময়
'নারী আসলে কিসে আটকায়' জানালেন নিপুণ ফাইল ছবি
‘নারী আসলে কিসে আটকায়- এমন একটি প্রশ্ন বেশ কিছু দিন ধরে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। সবার উৎকণ্ঠা যেন এই একটি বিষয় নিয়েই। পৃথিবীর ধনী, ক্ষমতাধর, সুদর্শন কিংবা সুকণ্ঠি পুরুষেরা যেন তাদের সঙ্গীদের ভালোবাসায় সংসার জীবনে আটকে রাখতে পারছেন না। সাধারণ মানুষের পাশাপাশি বিষয়টি নিয়ে আলোচনা ও তর্কে যোগ দিয়েছেন বিনোদন জগতের তারকারাও।

‘কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর ক্ষমতা, বিশ্বের সেরা ধনী বিল গেটসের অর্থ, ফুটবলার হাকিমির জনপ্রিয়তা, প্রখ্যাত অভিনেতা হুমায়ুন ফরীদির ভালোবাসা, সংগীতশিল্পী জনপ্রিয় তাহসানের কণ্ঠ কিংবা বলিউড সুপারস্টার হৃত্বিক রোশনের স্মার্টনেস- কোনো কিছুই নারীকে আটকাতে পারেনি। এদের প্রত্যেক্যের সঙ্গে তাদের জীবন সঙ্গিনীদের বিচ্ছেদ ঘটেছে। তা হলে ‘নারী কিসে আটকায়- এ প্রশ্নের সূত্রপাত হয়েছে কিছু দিন আগে ঘটে যাওয়া একটি ঘটনা থেকে। 

সম্প্রতি বিবাহবিচ্ছেদের ঘোষণা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও সোফি গ্রেগরি। দুজনের সম্মতিতেই ১৮ বছরের সংসার জীবনের ইতি টেনেছেন তারা। এ ঘোষণার পর থেকে সরগরম সামাজিক যোগাযোগমাধ্যম। বিষয়টি নিয়ে কেউ করছেন ইতিবাচক মন্তব্য, কেউবা নেতিবাচক। কেউ ঠাট্টায় উড়িয়ে দিচ্ছেন, কেউ বা হচ্ছেন বিরক্ত। নেটিজেনের সঙ্গে এ প্রসঙ্গে যোগ দিয়েছেন তারকারাও।

চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়িকা নিপুণ আক্তার এ ইস্যুতে প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, নারী আসলে আটকায় ভালোবাসায়, নারী আটকায় সম্মানে, নারী আটকায় আত্মমর্যাদায়। এগুলোতে আঘাত আনলে তখন সেখান থেকে নারী অবশ্যই বিমুখ হবে। এগুলো যখন আপনি দেবেন, তখন একটা নারী অবশ্যই সেখানে থাকবে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘দাঁড়াও, এখানে কী করো তুমি?’—সিএনএন সাংবাদিককে ট্রাম্প

‘দাঁড়াও, এখানে কী করো তুমি?’—সিএনএন সাংবাদিককে ট্রাম্প