ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কেপ ভার্দের বিপক্ষে খেলা দেখে জার্সি পুড়িয়ে দলত্যাগ আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলের মুখোমুখি নরওয়ে, হালান্ড বললেন- ‘সম্ভাবনা খুবই ক্ষীণ’ জুলাই বিপ্লবের অর্জন কোনো একক ব্যক্তি বা দলের নয়: প্রধানমন্ত্রী ‘জেন জি অলস, এদের ইরান পাঠিয়ে দেওয়া উচিত’ কুমিল্লায় ফুটপাতে ঘুমন্ত নারীকে ধর্ষণ, সিসিটিভি ফুটেজ ভাইরাল জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে অবাক হবো: সাকিব আল হাসান ‘আমি যদি মাকে জিজ্ঞেস করতে পারতাম...’ ব্রাজিল-নরওয়ে ম্যাচের সময় পরিবর্তনের গুঞ্জন, সিদ্ধান্তে অটল ফিফা ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী

মেসিদের মিয়ামিকে রুখে দিয়ে গোল সমতায় প্রতিপক্ষ নাশভিল

রোববার (২০ আগস্ট) সকাল ৭টায় লিগস কাপের ফাইনালে মুখোমুখি হয় ইন্টার মায়ামি ও নাশভিল। ম্যাচটিতে ২৩ মিনিটে মায়ামিকে
  • আপলোড সময় : ২০ আগস্ট ২০২৩, সকাল ৯:১৭ সময়
  • আপডেট সময় : ২০ আগস্ট ২০২৩, সকাল ৯:১৭ সময়
মেসিদের মিয়ামিকে রুখে দিয়ে গোল সমতায় প্রতিপক্ষ নাশভিল
রোববার (২০ আগস্ট) সকাল ৭টায় লিগস কাপের ফাইনালে মুখোমুখি হয় ইন্টার মায়ামি ও নাশভিল। ম্যাচটিতে ২৩ মিনিটে মায়ামিকে ১-০ গোলের ব্যবধানে এগিয়ে নেন মেসি। তবে দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে খেলায় ১-১ সমতা টানে নাশভিল। 

দ্বিতীয়ার্ধে নেমে সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে নাশভিল। শেষ পর্যন্ত তারা সফলও হয়। কর্নার থেকে হেডের মাধ্যমে লক্ষ্যভেদ করেন ফাফা পিকাল্ট। আর তাতেই খেলায় ১-১ সমতা আসে। এরপরে দুদল জয়সূচক গোলের জন্য মরিয়া হয়ে ওঠে।

এর আগে ম্যাচটিতে প্রথম থেকেই মায়ামিকে চাপে রাখার চেষ্টা করছিল নাশভিল। বেশ কয়েকটি গোলের সহজ সুযোগও নষ্ট করে তারা। জবাবে মায়ামির কয়েকটি দুর্বল আক্রমণ দেখা গেছে। তবে বিশ্বকাপজয়ী তারকা যেখানে রয়েছে, সেখানে ম্যাচের গতিপথ মুহূর্তেই বদলে যাবে এটিই স্বাভাবিক। খেলার ২৩তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে বাঁ পায়ের জোরালো শটে নাশভিলের জালে কাঁপন ধরান মেসি।

ফাইনাল ম্যাচে এই গোলের মাধ্যমে মেসির গোলসংখ্যাা দাঁড়াল ১০টিতে। সেইসঙ্গে পরপর সাত ম্যাচে গোল করার অনন্য কীর্তি গড়লেন তিনি। তার এমন জাদুকরী পারফরমেন্সে বুঁদ হয়ে রয়েছে গোটা ফুটবল দুনিয়া। আর যুক্তরাষ্ট্রে তৈরি হয়েছে ফুটবলের নবজোয়ার।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মাথা নত করে ভক্তদের কাছে ক্ষমা চাইলেন জাপান কোচ

মাথা নত করে ভক্তদের কাছে ক্ষমা চাইলেন জাপান কোচ