ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, চলমান সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ নির্বাচনের পরেই শেষ হবে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ: ট্রাম্প অপ্রাপ্তবয়স্কদের সোশ্যাল-মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা নিয়ে ইইউতে মতবিরোধ সংসদে রুমিন ফারহানাকে অশালীন ভাষায় গালাগালের অভিযোগ রাশিয়ার সীমান্তে ফিনল্যান্ডের ২০০ কিলোমিটারের নিরাপত্তা বেড়া নির্মাণ ধাপে ধাপে ঠকছেন মালদ্বীপের এক লাখ প্রবাসী বাংলাদেশি: হাসনাত আবদুল্লাহ দিস ইজ অ্যাবসার্ড—চিফ হুইপকে ডেপুটি স্পিকার ভিসা নিয়ে বড় সুখবর, এক পারমিটেই ঘোরা যাবে মধ্যপ্রাচ্যের ৬ দেশ শনিবার থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়ছে বেকারি পণ্যের দাম অতিরিক্ত টাকা আদায়, মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার; কক্সবাজারে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

ঐক্যবদ্ধ হয়ে নারীদের অধিকার আদায় করতে হবে: অনিন্দ্য ইসলাম অমিত

বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, আওয়ামী লীগের সঙ্গে যাদের সংশ্লিষ্টতা ছিল, তারা কোনোভাবেই
  • আপলোড সময় : ১৯ জুন ২০২৫, সকাল ৯:২৬ সময়
  • আপডেট সময় : ১৯ জুন ২০২৫, সকাল ৯:২৬ সময়
ঐক্যবদ্ধ হয়ে নারীদের অধিকার আদায় করতে হবে: অনিন্দ্য ইসলাম অমিত ছবি : সংগৃহীত
বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, আওয়ামী লীগের সঙ্গে যাদের সংশ্লিষ্টতা ছিল, তারা কোনোভাবেই বিএনপি বা এর অঙ্গসংগঠনের সঙ্গে যুক্ত হতে পারবেন না। একইসঙ্গে তিনি নারী-পুরুষের সমান অধিকারের পক্ষে জোরালো অবস্থান তুলে ধরে নারীদের রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

বুধবার (১৮ জুন) বিকেলে যশোর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সদর উপজেলার ১৫টি ইউনিয়নের মহিলা দলের আংশিক আহ্বায়ক কমিটির পরিচিতি সভায় প্রধান বক্তার বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, পুরুষ যেমন কথা বলতে পারে, তেমনি নারীও কথা বলতে পারবে। পুরুষের যেমন অধিকার রয়েছে, নারীরও সমান অধিকার নিশ্চিত করতে হবে। নারীরা রাজনীতিতে অংশ না নিলে দেশের অগ্রগতি থেমে যাবে।

তিনি বলেন, বিগত দিনে পুরুষদের পাশাপাশি নারীরাও আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। নিজেদের অধিকার আদায়ে নারীদের এখন আরও বেশি ঐক্যবদ্ধ হতে হবে। বিএনপি নারী সমাজের প্রতি কৃতজ্ঞ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম।

যশোর সদর উপজেলা মহিলা দলের সভাপতি হাসিনা ইউসুফের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।

এছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সভাপতি রাশিদা রহমান, বিএনপি নেতা গোলাম রেজা দুলু, মিজানুর রহমান খান, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জারুল হক খোকন প্রমুখ।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের

এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের