ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ শুটিং সেটে ২০ জনের জন্য নিজ হাতে ভেলপুরি বানালেন সালমান খান জনবল বাড়াতে বড় উদ্যোগ, পুলিশে সৃষ্টি হচ্ছে ১৪ হাজার পদ ইরানের পরমাণু নীতি পরিবর্তনের বিরোধী চীন-রাশিয়া: আব্বাস আরাগচি যেসব শারীরিক সমস্যায় বাদাম খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি ২৩ নভেম্বর পোশাকশ্রমিকদের নতুন মজুরির প্রস্তাব দিতে পারে মালিকপক্ষ: মজুরি বোর্ড চেয়ারম্যান ২০২৭ শিক্ষাবর্ষে ঢাকার সরকারি স্কুলে ভর্তি: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে নবমে পরীক্ষা মুক্তির প্রথম দিনেই ৩.৭৯ বিলিয়ন ডলারের বিক্রি, নতুন রেকর্ড গড়ল ‘জিটিএ-৬’ পাবনার বেড়ায় বিএনপি-আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষ, বাড়িঘরে ভাঙচুর-আগুন বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকের নৈতিক সাহস ও বিবেক: আইনমন্ত্রী

নেতানিয়াহুর দেশে তেহরানের ৪ শ দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, ১০০০ ড্রোন!

নেতানিয়াহুর দেশে ৪০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আর ১ হাজার ড্রোন ছুঁড়েছে ইরান। সংঘাত শুরু হওয়ার পর থেকে মাত্র কয়দিনে
  • আপলোড সময় : ১৯ জুন ২০২৫, সকাল ৯:২৮ সময়
  • আপডেট সময় : ১৯ জুন ২০২৫, সকাল ৯:২৮ সময়
নেতানিয়াহুর দেশে তেহরানের ৪ শ দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, ১০০০ ড্রোন! ছবি : সংগৃহীত
নেতানিয়াহুর দেশে ৪০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আর ১ হাজার ড্রোন ছুঁড়েছে ইরান। সংঘাত শুরু হওয়ার পর থেকে মাত্র কয়দিনে এসব ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে দেশটি। ইসরায়েলি সামরিক কর্মকর্তার বরাত দিয়ে ১৯ জুন সংবাদমাধ্যম সিএনএন তথ্যটি নিশ্চিত করেছে।

ইসরায়েলি সেনাবাহিনীর এক ঊর্ধ্বতন কর্মকর্তা সিএনএনকে জানান, এসব হামলার মধ্যে প্রায় ২০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরাসরি ইসরায়েলের বেসামরিক এলাকাগুলোতে আঘাত করেছে। এখন পর্যন্ত কমপক্ষে ২৪ জন ইসরায়েলি প্রাণ হারিয়েছেন। যাদের মধ্যে বেসামরিক নাগরিক এবং সামরিক সদস্য উভয়ই রয়েছে।

এদিকে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী- আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, তারা নেতানিয়াহুর দেশের উদ্দেশ্যে সেজিল-২ নামের দীর্ঘপাল্লার কঠিন জ্বালানির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। মূলত দেশটির বিরুদ্ধে ‘ট্রু প্রমিজ-3’ অভিযানের অংশ হিসেবে এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তেহরান।

বিবৃতিতে বলা হয়, ‘অতি ভারী ও দীর্ঘপাল্লার সেজিল-২ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মাধ্যমে ট্রু প্রমিজ ৩-এর দ্বাদশ তরঙ্গের হামলা শুরু হয়েছে’। সেজিল-২ হচ্ছে ইরানের নিজস্বভাবে তৈরি একটি দ্বৈত-পর্যায়ের কঠিন জ্বালানির ক্ষেপণাস্ত্র। যার পাল্লা প্রায় ২০০০ কিলোমিটার এবং এটি ইসরায়েলের ভেতরে গভীরভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। সিএনএন জানিয়েছে, তারা এই ক্ষেপণাস্ত্র ব্যবহারের বিষয়ে ইরানের দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

ইরান ও ইসরায়েলের মধ্যে টানা কয়েকদিনের সংঘাতে উত্তপ্ত পুরো মধ্যপ্রাচ্য। উভয় দেশই পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে এবং এতে ঘটছে প্রাণহানির ঘটনাও। এমনকি প্রাণঘাতী এই সংঘাতে জড়িয়ে পড়তে পারে যুক্তরাষ্ট্রও।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোপালগঞ্জ নিয়ে সতর্ক সরকার, এখনই অতি বল প্রয়োগ নয়

গোপালগঞ্জ নিয়ে সতর্ক সরকার, এখনই অতি বল প্রয়োগ নয়