ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শুটিং সেটে ২০ জনের জন্য নিজ হাতে ভেলপুরি বানালেন সালমান খান জনবল বাড়াতে বড় উদ্যোগ, পুলিশে সৃষ্টি হচ্ছে ১৪ হাজার পদ ইরানের পরমাণু নীতি পরিবর্তনের বিরোধী চীন-রাশিয়া: আব্বাস আরাগচি যেসব শারীরিক সমস্যায় বাদাম খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি ২৩ নভেম্বর পোশাকশ্রমিকদের নতুন মজুরির প্রস্তাব দিতে পারে মালিকপক্ষ: মজুরি বোর্ড চেয়ারম্যান ২০২৭ শিক্ষাবর্ষে ঢাকার সরকারি স্কুলে ভর্তি: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে নবমে পরীক্ষা মুক্তির প্রথম দিনেই ৩.৭৯ বিলিয়ন ডলারের বিক্রি, নতুন রেকর্ড গড়ল ‘জিটিএ-৬’ পাবনার বেড়ায় বিএনপি-আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষ, বাড়িঘরে ভাঙচুর-আগুন বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকের নৈতিক সাহস ও বিবেক: আইনমন্ত্রী উৎসবমুখর পরিবেশে বান্দরবানে কঠিন চীবর দান অনুষ্ঠিত

মার্কিন ঘাঁটিতে হামলার জেরে আকাশে আটকা পড়েন লেবাননের প্রধানমন্ত্রী

পূর্ব নির্ধারিত সরকারি সফর সূচি অনুযায়ী কাতার যাচ্ছিলেন লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম। সোমবার (২৩ জুন) রাতে তাকে বহনকারী
  • আপলোড সময় : ২৪ জুন ২০২৫, দুপুর ৩:৫৩ সময়
  • আপডেট সময় : ২৪ জুন ২০২৫, দুপুর ৩:৫৩ সময়
মার্কিন ঘাঁটিতে হামলার জেরে আকাশে আটকা পড়েন লেবাননের প্রধানমন্ত্রী ছবি : সংগৃহীত
পূর্ব নির্ধারিত সরকারি সফর সূচি অনুযায়ী কাতার যাচ্ছিলেন লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম। সোমবার (২৩ জুন) রাতে তাকে বহনকারী উড়োজাহাজটি ছিল মাঝ আকাশে। এসময় ইরানের হামলার আশঙ্কায় নিজেদের আকাশসীমা সাময়িক বন্ধ করে দিলে বিপাকে পড়েন লেবানিজ প্রধানমন্ত্রী। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার প্রতিশোধ হিসেবে কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল–উদেইদ বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এতে হতাহতের ঘটনা না ঘটলেও মধ্যপ্রাচ্যজুড়ে চরম অনিশ্চয়তা দেখা দেয়। কাতার ছাড়াও কুয়েত ও বাহরাইন নিজেদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দেয়।

এসময় কাতার যাওয়ার পথে মাঝ আকাশে চরম অনিশ্চয়তায় পড়েন লেবাননের প্রধানমন্ত্রী। নাম প্রকাশ না করার শর্তে লেবাননের প্রধানমন্ত্রীর অনিশ্চয়তায় পড়ার বিষয়টি বিবিসিকে জানান দেশটির সরকারের একজন উপদেষ্টা। 

তিনি বলেন, প্রধানমন্ত্রী নওয়াফ সালাম এখন বাহরাইনে আছেন। তবে পরবর্তী সময় কাতারের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, আকাশপথে স্বাভাবিক পরিস্থিতি ফিরে এসেছে। এরপর মঙ্গলবার লেবাননের প্রধানমন্ত্রী কাতার পৌঁছান।

গালফ টাইমস জানিয়েছে, মঙ্গলবার সকালে লেবাননের প্রধানমন্ত্রী হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে দেশটির পরিবহনমন্ত্রী তাকে স্বাগত জানান।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোপালগঞ্জ নিয়ে সতর্ক সরকার, এখনই অতি বল প্রয়োগ নয়

গোপালগঞ্জ নিয়ে সতর্ক সরকার, এখনই অতি বল প্রয়োগ নয়