ঢাকা | |
সংবাদ শিরোনাম :
অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলতে চায় ব্রাজিল ভারতে হাসপাতালে ভেন্টিলেটর বিস্ফোরণে আগুন, ৩ নবজাতকের মৃত্যু কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ ‘খেলা এখনো শেষ হয়নি, আমাদেরও সময় আসবে’ প্রথমবারের মতো এক মন্ত্রণালয় সামলাতে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর নিশ্চয়ই কোনও প্ল্যান আছে: বিমান ও পর্যটনমন্ত্রী মন্ত্রী জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য ইমরান খানকে শিফা হাসপাতালে না নেওয়ায়, সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা পিটিআইয়ের ‘বোরকা আইন’: পর্তুগালে জনসমক্ষে বোরকা ও মুখঢাকা পোশাকে নিষেধাজ্ঞা এলজিআরডি মন্ত্রী হলেন ড. আবদুল মঈন খান

কয়েক সপ্তাহের মধ্যে এনপিটি থেকে বেরিয়ে যেতে পারে ইরান

আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানের এনপিটি (পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি) থেকে বেরিয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বলে
  • আপলোড সময় : ২৪ জুন ২০২৫, বিকাল ৫:৩০ সময়
  • আপডেট সময় : ২৪ জুন ২০২৫, বিকাল ৫:৩০ সময়
কয়েক সপ্তাহের মধ্যে এনপিটি থেকে বেরিয়ে যেতে পারে ইরান ছবি : সংগৃহীত
আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানের এনপিটি (পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি) থেকে বেরিয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেছেন তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফোয়াদ ইজাদি।

কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরান আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা’র সাথে সহযোগিতা করে আসছে কারণ দেশটি পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির সদস্য। কিন্তু এই সহযোগিতা তেহরানের জন্য কোনও লাভজনক বলে বিবেচিত হয়নি।

তাই ইরান সম্ভবত চুক্তির ১০ নম্বর অনুচ্ছেদ ব্যবহার করবে, যা একটি সদস্য দেশকে চুক্তিটি থেকে বের হয়ে যাওয়ার পথ তৈরি করে দেয়।

তিনি আরও বলেন, এনপিটি চুক্তির সদস্য হতেই হবে বিষয়টি এমন নয়, এমন কোনো বাধ্যবাধকতাও নেই। পৃথিবীতে এমন অনেক দেশ আছে যারা সদস্য নয়, যেমন—ইসরায়েল। আর বিদ্যমান পরিস্থিতি বিবেচনায় ইরানেরও সেখানে থাকার প্রয়োজন আছে বলে মনে করি না।

কারণ হিসেবে অধ্যাপক ফোয়াদ ইজাদি বলেন, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার তত্ত্বাবধানে থাকা ইরানি পারমাণবিক স্থাপনাগুলোতে যে আক্রমণ হয়েছে, তা আন্তর্জাতিক আইনের পরিপন্থি। অথচ এই চুক্তির আওতায় থাকার কারণে স্থাপনাগুলো হামলা থেকে মুক্ত থাকার কথা ছিল। যেহেতু এমনটা হয়নি, তাই আর এনপিটিতে থাকার প্রয়োজন নেই। পার্লামেন্টের অধিকাংশ সদস্যও এ থেকে বের হতে চায় বলেও উল্লেখ করেন তিনি।

এ সময়, আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানে এই বিষয়ে বিতর্ক অনুষ্ঠিত হবে বলেও মনে করেন তেহরান বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মৃত স্বামীকে শেষ দেখা দেখতে পারবেন কি দীপু মনি?

মৃত স্বামীকে শেষ দেখা দেখতে পারবেন কি দীপু মনি?