ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা, নারী-শিশুর ওপর যৌন সহিংসতার প্রমাণ মিলেছে বরিশালে জাহাঙ্গীর কবির নানকের বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ মডেল খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন, ফ্লাইওভারের পাশে ককটেল বিস্ফোরণ ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন টিউলিপ রাজধানীর রায়েরবাজার কাঁচাবাজারে অগ্নিকাণ্ড ‘খুবই অস্বাস্থ্যকর’ বাতাস, দূষিত শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা গোপালগঞ্জে বিএনপি কার্যালয়ে আগুন, এমপির ক্লিনিকে ভাঙচুর ২১ জেলায় নাশকতা ও অগ্নিসংযোগে নিহত ৪, দেশজুড়ে নিরাপত্তা জোরদার আমি চাঁদাবাজি করলে আমাকেও হাতকড়া পরান: শফিকুর রহমান

‘মালিক’-এ রাজকুমারের প্রত্যাবর্তন দেখে হতবাক ভক্তরা

বলিউডের প্রতিশ্রুতিশীল অভিনেতাদের তালিকায় রাজকুমার রাওয়ের নাম সবসময়ই থাকে উপরের দিকে। তবে এবার ‘মালিক’ ছবিতে তিনি যেন নিজেকেই
  • আপলোড সময় : ২৫ জুন ২০২৫, দুপুর ৪:০ সময়
  • আপডেট সময় : ২৫ জুন ২০২৫, দুপুর ৪:০ সময়
‘মালিক’-এ রাজকুমারের প্রত্যাবর্তন দেখে হতবাক ভক্তরা ছবি : সংগৃহীত
বলিউডের প্রতিশ্রুতিশীল অভিনেতাদের তালিকায় রাজকুমার রাওয়ের নাম সবসময়ই থাকে উপরের দিকে। তবে এবার ‘মালিক’ ছবিতে তিনি যেন নিজেকেই ছাপিয়ে গেছেন। গ্যাংস্টার চরিত্রে এমন রূপে তাকে আগে কখনও দেখা যায়নি, দীর্ঘ দাড়ি, তীক্ষ্ণ দৃষ্টি, মুখে কোনো ভান নেই; বরং এক অমোঘ রুক্ষতা।

পরিচালক পুলকিত নির্মিত এই ছবিতে রাজকুমার যে চরিত্রে অভিনয় করছেন, সে এক ভয়ঙ্কর মানুষ, যে নিজের রাগ আর শক্তি দিয়ে গোটা শহরকে নিয়ন্ত্রণে রাখে। এই চরিত্রের জন্য অভিনেতা নিজে ৮০ দিনের বেশি সময় ধরে দাড়ি রেখেছেন, বিন্দুমাত্র স্টাইলিং ছাড়াই। ফলে তার চেহারায় এসেছে এক নিখুঁত বাস্তবতা, যা দর্শকদের মুগ্ধই নয়, কিছুটা শিহরিতও করেছে।

‘মালিক’ মুক্তি পেতে যাচ্ছে আগামী ১১ জুলাই। ছবিটি প্রযোজনা করেছেন কুমার তৌরানী ও জয় শেওয়াক্রমাণী। অপরাধজগত আর ক্ষমতার খেলায় গড়া এই ছবির ট্রেলারেই ইতোমধ্যে চমকে উঠেছে অনুরাগীরা। রাজকুমারের নতুন রূপে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে হইচই। ভক্তরা বলছেন, এটা তার জীবনের সবচেয়ে সাহসী রূপান্তর। অনেকেই মন্তব্য করছেন, ‘‘এই অবতার ভাবিনি... রাজ ভাই জ্বলে উঠেছেন।’’

এই রূপান্তর যে শুধু বাহ্যিক নয়, বরং চরিত্রের গভীরতার প্রতিফলন, তা বলছেন ছবির পরিচালক পুলকিত নিজেই। তার ভাষায়, ‘‘আমরা চেয়েছিলাম রাজকুমার যেন কঠিন, নির্দয় ও শক্তিশালী মনে হয়। তার হাঁটা, মুখের অভিব্যক্তি, এমনকি নীরবতাও চরিত্রের ভয়াবহতার প্রতীক।’’

সব মিলিয়ে বোঝা যাচ্ছে, রাজকুমার রাও তার অভিনয় জীবনের অন্যতম জোরালো ও বিস্ফোরক চরিত্রে হাজির হচ্ছেন ‘মালিক’-এ। যদি ট্রেলারে দেখা রূপই হয় ইঙ্গিত, তবে সিনেমাটি শুধু রাজকুমারকেই নতুন উচ্চতায় নিয়ে যাবে না, বরং বলিউডে গ্যাংস্টার ঘরানার সিনেমার তালিকায়ও জুড়বে একটি নতুন নাম।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ

শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ