ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সরকার বিধবা কার্ড চালু করলে সংসদ সদস্যদের স্ত্রীরাই সবার আগে নেবে: হাসনাত আবদুল্লাহ দুর্গাপূজায় নাশকতা করে সরকারের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে পরাজিত শক্তি: রিজভী সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে: রাহুল গান্ধী শিক্ষার্থী-শিক্ষক কেউ চায় না, তবুও ভিসি হওয়ার লোভ যাচ্ছে না বিএনপি নেতার: সাদিক কায়েম দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়: শামা ওবায়েদ দিল্লি পুলিশকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ককরোচ পার্টির হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে আরও একটি তেল ট্যাংকারে আগুন নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই যন্তর মন্তর বিক্ষোভের স্থান নয়: ৩টি নতুন স্থান নির্ধারণ করল দিল্লি পুলিশ হেলথ কার্ড সংগ্রহে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও মুক্তিযোদ্ধাদের জন্য নতুন নির্দেশনা

সাবেক সিইসি হাবিবুল আউয়ালকে আদালতে তোলা হবে আজ

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে আদালতে তোলা হবে আজ। বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরের পর তাকে
  • আপলোড সময় : ২৬ জুন ২০২৫, দুপুর ১২:৯ সময়
  • আপডেট সময় : ২৬ জুন ২০২৫, দুপুর ১২:৯ সময়
সাবেক সিইসি হাবিবুল আউয়ালকে আদালতে তোলা হবে আজ ছবি : সংগৃহীত
সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে আদালতে তোলা হবে আজ। বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরের পর তাকে আদালতে তোলা হতে পারে।

মামলার তদন্ত কর্মকর্তা জানিয়েছেন, বিতর্কিত সাবেক সিইসি হাবিবুল আউয়ালের ১০ দিনের রিমান্ড আবেদন করা হবে।

এর আগে, গতকাল বুধবার (২৫ জুন) দুপুরে মগবাজার এলাকায় আত্মীয়ের বাসায় আত্মগোপনে থাকা অবস্থায় হাবিবুল আউয়ালকে আটক করার কথা জানায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম।

তিনি জানান, গ্রেফতার এড়াতে বার বার অবস্থান পরিবর্তন করায় হাবিবুল আউয়ালকে আটক করতে বেগ পেতে হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল পরিবর্তন ও প্রশাসনকে প্রভাবিত করার অভিযোগে শেরেবাংলা নগর থানায় বিএনপির করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

উল্লেখ্য, গত রোববার (২২ জুন) রাজধানীর শেরেবাংলা নগর থানায় বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী প্রধান নির্বাচন কমিশনারসহ ২৪ জনের নাম উল্লেখ করে মামলার আবেদন করে বিএনপি।

ওই মামলায় ওইদিন সন্ধ্যায় রাজধানীর উত্তরার বাসা থেকে আরেক সাবেক সিইসি কেএম নূরুল হুদাকে ‘মব’ তৈরি করে আটক করে জনতা। পরে তাকে উত্তরা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ওইদিন রাতেই তাকে ডিবি কার্যালয়ে নেয়া হয়। পরদিন সোমবার (২৩ জুন) পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করলে চারদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার