ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠালেই আইন অনুযায়ী গ্রেপ্তার করা হবে: শামা ওবায়েদ ‘আসতে হবে না, আপনাকে আমরা ধরে নিয়ে আসতে চাই’ অন্তর্বর্তী সরকারের চেয়েও বর্তমান সরকার দেশকে খারাপ দিকে নিয়ে যাচ্ছে জোর করে স্লোগান দেওয়ানোর চেষ্টা, বাঁধনের ওপর হামলার তীব্র নিন্দা-প্রতিবাদ: নাসীরুদ্দীন পাটওয়ারী বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত নোরা ফাতেহির বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা ইতালিতে বাঁধনের ওপর হামলার নিন্দা জানালেন ছাত্রদল সভাপতি জুলাই আন্দোলনে স্বামীর মৃত্যুর সাক্ষ্য দেওয়ায় মেয়েকে ধর্ষণ কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা চক্রান্তকারীরা বারবার ধর্মীয় সম্প্রীতি ভাঙার চেষ্টা করেছে: রিজভী

কানাডার সাথে আর আলোচনা না, স্পষ্ট জানালেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডার সঙ্গে বাণিজ্য আলোচনা আকস্মিকভাবে স্থগিত করেছেন। কানাডার মার্কিন প্রযুক্তি সংস্থাগুলোকে লক্ষ্য করে আরোপিত
  • আপলোড সময় : ২৮ জুন ২০২৫, দুপুর ২:৩৪ সময়
  • আপডেট সময় : ২৮ জুন ২০২৫, দুপুর ২:৩৪ সময়
কানাডার সাথে আর আলোচনা না, স্পষ্ট জানালেন ট্রাম্প ছবি : সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডার সঙ্গে বাণিজ্য আলোচনা আকস্মিকভাবে স্থগিত করেছেন। কানাডার মার্কিন প্রযুক্তি সংস্থাগুলোকে লক্ষ্য করে আরোপিত করকে তিনি ‘প্রকাশ্য আক্রমণ’ বলে অভিহিত করেছেন।

স্থানীয় সময় শুক্রবার এই পদক্ষেপের ফলে মার্কিন-কানাডা সম্পর্ক আবারও একটি ধাক্কা খেলো। এর আগে জুনের মাঝামাঝি সময়ে জি৭ বৈঠকে দুই দেশের সম্পর্কে তুলনামূলক স্থিতিশীলতা দেখা গিয়েছিল, যেখানে ট্রাম্প এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ৩০ দিনের মধ্যে একটি নতুন অর্থনৈতিক চুক্তি শেষ করতে সম্মত হয়েছিলেন।

এই ঘটনাটি ঘটেছে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টের বাণিজ্য বিষয়ে আশাবাদ ব্যক্ত করার কয়েক ঘণ্টা পরেই। বেসেন্ট উল্লেখ করেছিলেন যে, মার্কিন উৎপাদন খাতের জন্য গুরুত্বপূর্ণ খনিজ পদার্থের প্রবাহ ঠিক রাখতে চীনের সাথে এবং অন্যান্য মূল শুল্ক আলোচনায় অগ্রগতি হয়েছে।

এ বছর ট্রাম্পের ক্ষমতায় প্রত্যাবর্তনের পর থেকে তার আমদানি শুল্ক আরোপ প্রায়ই বাজারকে অস্থির করে তুলেছে এবং মার্কিন অর্থনীতির মূল ভিত্তি ভোক্তা ব্যয়কে প্রভাবিত করতে শুরু করেছে।

শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর উচ্চ কর আরোপের কারণে তারা আলোচনা শেষ করছেন।

আগামী সপ্তাহে নতুন শুল্ক আরোপের ঘোষণা দেবেন বলেও জানান ট্রাম্প। ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, আমরা তাৎক্ষণিকভাবে কানাডার সঙ্গে বাণিজ্য সংক্রান্ত সব আলোচনা স্থগিত করব।

সূত্র : এবিসি নিউজ। 
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের

এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের