ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা, নারী-শিশুর ওপর যৌন সহিংসতার প্রমাণ মিলেছে বরিশালে জাহাঙ্গীর কবির নানকের বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ মডেল খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন, ফ্লাইওভারের পাশে ককটেল বিস্ফোরণ ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন টিউলিপ রাজধানীর রায়েরবাজার কাঁচাবাজারে অগ্নিকাণ্ড ‘খুবই অস্বাস্থ্যকর’ বাতাস, দূষিত শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা গোপালগঞ্জে বিএনপি কার্যালয়ে আগুন, এমপির ক্লিনিকে ভাঙচুর ২১ জেলায় নাশকতা ও অগ্নিসংযোগে নিহত ৪, দেশজুড়ে নিরাপত্তা জোরদার আমি চাঁদাবাজি করলে আমাকেও হাতকড়া পরান: শফিকুর রহমান

ফ্যাসিস্টদের সহযোগীরাই অর্থনীতি ধ্বংস করেছে : আমীর খসরু

বিগত ১৭ বছরে ফ্যাসিস্টের দোসররা বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু
  • আপলোড সময় : ২৮ জুন ২০২৫, দুপুর ২:৫৭ সময়
  • আপডেট সময় : ২৮ জুন ২০২৫, দুপুর ২:৫৭ সময়
ফ্যাসিস্টদের সহযোগীরাই অর্থনীতি ধ্বংস করেছে : আমীর খসরু ছবি : সংগৃহীত
বিগত ১৭ বছরে ফ্যাসিস্টের দোসররা বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। শনিবার (২৮ জুন) দুপুরে সিলেটের মেন্দিবাগে একটি বিজনেস ডায়লগ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

আমীর খসরু বলেন, দেশের মানুষের চিন্তাধারার পরিবর্তন হয়েছে। এখন আর আগের মত রাজনীতি করলে হবে না। বিএনপি আগামীতে ক্ষমতায় গেলে ১৮ মাসের মধ্যে এক কোটি মানুষের কর্মসংস্থান তৈরি করবে।

তিনি আরও বলেন, বাংলাদেশে ব্যবসার পরিবেশ নষ্ট করে দেয়া হয়েছে। এটি একটি গোষ্ঠীর হাতে চলে গেছে। দেশের প্রতিটি মানুষের ব্যবসা করার মতো পরিবেশ থাকতে হবে। এ সময় দেশকে গড়তে হলে ব্যবসাকে গণতন্ত্রায়ন করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ

শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ