ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মেট্রোরেলে নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক ও কলসেবা চেয়ে আইনি নোটিশ ছাত্রদের দেশের জন্য কাজ করতে হবে, তবে লেখাপড়া ছেড়ে নয় সড়ক দুর্ঘটনার কবলে পল্লী বিদ্যুতের গাড়ি, কর্মীর মৃত্যু প্রতিমন্ত্রীর গাড়ীর ধাক্কায় নিহত ফিরোজার পরিবারকে গাভী প্রদান বেনজীরকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করতে শৈথিল্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সরকারি চাকরির ভাইভায় নম্বর বৃদ্ধির প্রতিবাদে ডাকসুর বিক্ষোভ ব্যাটারদের ব্যর্থতার দিনে বোলারদের নৈপুণ্যে এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ ‘জাতিসংঘের স্বার্থেই কাজ করব, বাইরের কারও নির্দেশনা নেব না’: শপথে ড. খলিলুর রহমান সৌদি আরবে হুতি বিদ্রোহীদের হামলার তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সিঙ্গাপুরে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের সম্পদ ক্রোক

ইসলামী আন্দোলনের সমাবেশে জামায়াত ও এনসিপি প্রতিনিধিদের অংশগ্রহণ

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশে যোগ দিয়েছে জামায়াতে ইসলাম ও এনসিপির প্রতিনিধিদল।শনিবার (২৮ জুন) দুপুরে জামায়াতে
  • আপলোড সময় : ২৮ জুন ২০২৫, বিকাল ৫:২৮ সময়
  • আপডেট সময় : ২৮ জুন ২০২৫, বিকাল ৫:২৮ সময়
ইসলামী আন্দোলনের সমাবেশে জামায়াত ও এনসিপি প্রতিনিধিদের অংশগ্রহণ ছবি : সংগৃহীত
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশে যোগ দিয়েছে জামায়াতে ইসলাম ও এনসিপির প্রতিনিধিদল।

শনিবার (২৮ জুন) দুপুরে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধিদল মহাসমাবেশে যোগ দেয়৷

অন্যদিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আকতার হোসেনের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল মহাসমাবেশে যোগ দেয়।

প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, অতীতের গণহত্যায় জড়িতদের বিচার ও পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এ মহাসমাবেশ করছে। এ উপলক্ষে সকাল থেকেই সমাবেশস্থলে দলটির নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেন। দুপুর ২টা থেকে সমাবেশের মূলপর্ব শুরু হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ গত বছরের জুলাই অভ্যুত্থানের পর থেকে এসব দাবিতে দেশব্যাপী প্রচারণা ও গণসংযোগ চালিয়ে আসছে। দলটির পক্ষ থেকে জানানো হয়, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এই আন্দোলনের প্রতি ব্যাপক জনসমর্থন সৃষ্টি হয়েছে।

সমাবেশে ফ্যাসিবাদবিরোধী এবং পিআর পদ্ধতির পক্ষে থাকা বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে বলে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের

এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের