ঢাকা | |
সংবাদ শিরোনাম :
৩০ থেকে ৭০এর দশকেও সুস্থ রাখতে পারে এই অভ্যাস আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দর বন্ধ, আটকা ১ লাখ ৭০ হাজার যাত্রী মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ লংমার্চে পরিকল্পিতভাবে ঝামেলার প্ল্যান ছিল জামায়াতের: রাশেদ খাঁন বাবার রাষ্ট্রপতি হিসেবে প্রথম ঠাকুরগাঁও সফর, আবেগঘন বার্তা দিলেন কন্যা বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, ভিন্ন চিত্র পল্লী বিদ্যুতের তদন্তে দ্রুত বিয়ে হওয়ার জন্য ১১টি করণীয় আমল সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কলম্বিয়ায় সামরিক ঘাঁটিতে বিদ্রোহীদের ড্রোন হামলা, নিহত ৩ '৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দেবে সরকার'

মতিঝিলে ডিবি সেজে ডাকাতি, গ্রেফতার ৩

রাজধানীর মতিঝিলে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর ৩০ লাখ টাকা ডাকাতির ঘটনায় তিন ডাকাতকে গ্রেফতারের পাশাপাশি ডাকাতির ঘটনায় ব্যবহৃত
  • আপলোড সময় : ৩০ জুন ২০২৫, দুপুর ২:২৫ সময়
  • আপডেট সময় : ৩০ জুন ২০২৫, দুপুর ২:২৫ সময়
মতিঝিলে ডিবি সেজে ডাকাতি, গ্রেফতার ৩ ছবি : সংগৃহীত
রাজধানীর মতিঝিলে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর ৩০ লাখ টাকা ডাকাতির ঘটনায় তিন ডাকাতকে গ্রেফতারের পাশাপাশি ডাকাতির ঘটনায় ব্যবহৃত হাইয়েস গাড়ি এবং নগদ ৮৯ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ।

গ্রেফতারা হলেন- মো. শামিম রহমান (২৯), মো. মিজান রহমান (৫১) ও রবিউল ইসলাম জুয়েল (৪২)।

শুক্রবার থেকে রোববার (২৭ থেকে ২৯ জুন) ঢাকা ও ঝালকাঠিতে পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় শামিমের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত হাইয়েস গাড়ি, মিজানের কাছ থেকে নগদ ৮০ হাজার টাকা এবং জুয়েলের হেফাজত থেকে ৯ হাজার টাকা উদ্ধার করা হয়।

আজ রোববার (৩০ জুন) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

মুহাম্মদ তালেবুর রহমান জানান, গত ২৬ জুন বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১২টায় ওয়ারীর নবাবপুরের একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে মো. খলিল মিয়া ও ইব্রাহীম হোসেন রিফাত নামের দুই ব্যক্তি একটি স্কুটিতে করে নগদ ৩০ লাখ টাকা মতিঝিল সিটি ব্যাংক শাখায় জমা দেওয়ার উদ্দেশ্যে রওনা দেন।

বেলা আনুমানিক ১২টা ৪৫ মিনিটে তারা মতিঝিলের ঘরোয়া হোটেলের সামনে পৌঁছানো মাত্রই ৬/৭ জন ব্যক্তি নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাদেরকে ‘ডিবি’ লেখা একটি হাইয়েস মাইক্রোবাসে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে দুজনকে মারধর করে, অস্ত্রের ভয় দেখিয়ে ৩০ লাখ টাকা নিয়ে হাত-পা বেঁধে সাইনবোর্ড বাসস্ট্যান্ড এলাকায় একটি ময়লার ডাস্টবিনে ফেলে পালিয়ে যায়।

স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে প্রথমে সাইনবোর্ডের প্রো-অ্যাকটিভ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা এবং পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। এ ঘটনায় প্রতিষ্ঠানটির মালিক সাইদুল ইসলামের অভিযোগের প্রেক্ষিতে ডিএমপির মতিঝিল থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়।

তিনি জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা তথ্যপ্রযুক্তির সহায়তায় শুক্রবার থেকে রোববার ঢাকা ও ঝালকাঠি জেলায় অভিযান পরিচালনা করে উক্ত তিনজনকে গ্রেফতার করেন। গ্রেফতারের সময় শামিমের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত হাইয়েস গাড়ি, মিজানের কাছ থেকে নগদ ৮০ হাজার টাকা এবং জুয়েলের হেফাজত থেকে ৯ হাজার টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতার মিজানের নামে ঝালকাঠির রাজাপুর ও নারায়ণগঞ্জের আড়াইহাজার থানায় আরও দুটি ডাকাতির মামলা রয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত এবং লুট হওয়া অন্যান্য টাকা উদ্ধারসহ আত্মগোপনে থাকা ডাকাতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?

রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?