ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী কান্নারত শিশুকে নিয়ে পালানোর সময় সচিবালয় মেট্রো স্টেশন থেকে ১ জন আটক প্রকাশ্যে ককরোচ জনতা পার্টির পাশে দাঁড়ালেন রাহুল গান্ধী যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হয়রানি ও হেনস্তায় তীব্র ক্ষোভ সাবেক ১২ উপদেষ্টার সিনেমা সমালোচক রাকিবের চিত্রনাট্যে নির্মিত হবে শাকিবের ‘মহব্বত’ চন্দ্রালোকিত রাত ও নির্বাচনের দিন-তারিখ ধানমন্ডিতে পুলিশের সামনেই এক ব্যক্তিকে মারধর ও কান ধরে ওঠবস, ভিডিও ভাইরাল ১৪ দিনের দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর মূল্যস্ফীতি ১১ শতাংশের পূর্বাভাস আইএমএফের মেরিটোক্রেসির জনপ্রশাসন কতদূর?

কান্নারত শিশুকে নিয়ে পালানোর সময় সচিবালয় মেট্রো স্টেশন থেকে ১ জন আটক

রাজধানীর সচিবালয় মেট্রোরেল স্টেশনে কান্নারত নয় মাস বয়সী এক শিশুকে নিয়ে যাওয়ার সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করেছেন
  • আপলোড সময় : ১৪ অক্টোবর ২০২৬, দুপুর ১২:৩১ সময়
  • আপডেট সময় : ১৪ অক্টোবর ২০২৬, দুপুর ১২:৩১ সময়
কান্নারত শিশুকে নিয়ে পালানোর সময় সচিবালয় মেট্রো স্টেশন থেকে ১ জন আটক

রাজধানীর সচিবালয় মেট্রোরেল স্টেশনে কান্নারত নয় মাস বয়সী এক শিশুকে নিয়ে যাওয়ার সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করেছেন আনসার সদস্যরা। শিশুটির কান্না এবং ওই ব্যক্তির সন্দেহজনক আচরণ দেখে সন্দেহ হয় তাঁদের। পরে জিজ্ঞাসাবাদে শিশুটিকে চুরি করে আনার কথা ওই ব্যক্তি স্বীকার করেছেন বলে জানানো হয়েছে।


মঙ্গলবার ১৩ অক্টোবর সকাল সাড়ে ১০টার দিকে সচিবালয় মেট্রোরেল স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তির নাম রানা, বয়স আনুমানিক ৪০ বছর। আনসার বাহিনীর তথ্য অনুযায়ী, স্টেশনে দায়িত্ব পালনকালে আনসার সদস্য মো. শাহিন মিয়া ওই ব্যক্তিকে একটি কান্নারত শিশুকে নিয়ে দ্রুত প্ল্যাটফর্ম থেকে নামতে দেখেন। শিশুটির অবিরাম কান্না এবং ব্যক্তিটির আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তিনি ও উপস্থিত যাত্রীরা তাঁকে জিজ্ঞাসাবাদ করেন।


এ সময় সন্তোষজনক জবাব দিতে না পেরে ওই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। পরে আনসার সদস্য শাহিন মিয়া তাঁকে আটক করেন। ঘটনাটি জানানো হয় স্টেশনে দায়িত্বে থাকা অঙ্গীভূত আনসারের প্লাটুন কমান্ডার মো. রিপন বেপারীকে। তিনি বিষয়টি স্টেশন নিয়ন্ত্রণকারী কর্মকর্তাকে জানান। পরবর্তী সময়ে আটক ব্যক্তি ও শিশুটিকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য এমআরটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আনসার সদস্যদের উপস্থিতিতে পুলিশের জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি শিশুটিকে ক্যান্টনমেন্ট এলাকার একটি বস্তি থেকে চুরি করে আনার কথা স্বীকার করেছেন বলে জানানো হয়েছে।


এদিকে শিশুটির পরিচয় নিশ্চিত করা এবং তার অভিভাবকদের খুঁজে বের করার প্রক্রিয়া চলছে। পরে শিশুটিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার