ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনা-আজিজ-বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বিএনপিকে যারা ফ্যাসিবাদের দল বলে, তাদের জ্ঞানের অভাব রয়েছে: মির্জা ফখরুল বর্তমান সরকারের সময়ে সাংবাদিকরা চাপমুক্ত পরিবেশে কাজ করছেন গভীর নিম্নচাপের প্রভাবে উত্তাল সাগর, ৩ নম্বর সতর্ক সংকেত বহাল সড়কের পাশে দাঁড়িয়ে থাকা পথচারীদের ওপর উঠে গেল বেপরোয়া ট্রাক, নিহত ২ সিএনজি ফিলিং স্টেশন ৩০ জুলাই বন্ধের কর্মসূচি প্রত্যাহার কর্নেল (অব.) অলি অতীতে আসন ভাগাভাগি নিয়ে বিএনপির সঙ্গে মতবিরোধে জড়িয়েছিলেন: রাশেদ খান রাশিয়ার মাউন্ট এলব্রাসে প্রবল ঝড়ে আটকে ৫ পর্বতারোহীর মৃত্যু দেশে যাত্রা শুরু করল বিদ্যুৎ সাশ্রয়ী বাতির প্রতিষ্ঠান ‘হেইগা’ ট্রাম্পদের হেলিকপ্টারে মাঠের ক্ষতি, ক্যাম্প বাতিল ব্রাইটনের

সুনেরাহ বিনতে কামালের ভাইরাল ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তার!

সম্প্রতি অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালের দাবি করা একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে আবেদনময়ী পোশাকে দেখা
  • আপলোড সময় : ৩০ জুন ২০২৫, বিকাল ৫:৪৩ সময়
  • আপডেট সময় : ৩০ জুন ২০২৫, বিকাল ৫:৪৩ সময়
সুনেরাহ বিনতে কামালের ভাইরাল ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তার! ছবি : সংগৃহীত
সম্প্রতি অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালের দাবি করা একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে আবেদনময়ী পোশাকে দেখা যাচ্ছে সুনেহরাকে। তবে রিউমার স্ক্যানার জানিয়েছে, ভাইরাল ওই ছবিটি এআই দিয়ে সম্পাদিত।

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালের দাবিতে প্রচারিত ছবিটি বাস্তব নয়। প্রকৃতপক্ষে আলোচিত ছবিটি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি করা হয়েছে।

অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল তার সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সব সময় সক্রিয় থাকেন। তিনি নতুন কোনো ফটোশুট করে থাকলে সেগুলো সাধারণত সামাজিক মাধ্যমে প্রচার করে থাকেন। তাই উক্ত ছবির বিষয়ে অনুসন্ধানে তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টগুলো পর্যবেক্ষণ করা হয়। তবে পর্যবেক্ষণে রিউমর স্ক্যানার তার সামাজিক যোগাযোগ মাধ্যমের কোনো অ্যাকাউন্টেই উক্ত ছবির অস্তিত্ব খুঁজে পায়নি। 

পরবর্তীতে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে Cinemalogy : সিনেমালোজি নামের একটি ফেসবুক পেজে গত ২১ জুন প্রচারিত একই ছবিটি খুঁজে পাওয়া যায়। ছবিটির শিরোনামে উল্লেখ করা হয় উক্ত ছবিটি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সহায়তায় তৈরি করা হয়েছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নভেম্বরেই মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা ও স্পেন

নভেম্বরেই মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা ও স্পেন