ঢাকা | |
সংবাদ শিরোনাম :
'আমিই বস' ট্রাম্পের মুখে এমন কথা শুনেই হাসির রোল পড়ল বিশ্বনেতাদের মাঝে ‘এই দলকে কেউ সহজে হারাতে পারবে না’ সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে বাংলাদেশে শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে কাজ করতে চায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয় বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে লাল-সবুজের প্রতিনিধি সঞ্জয় দেব প্রথমে মালয়েশিয়া ও পরে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বৈঠক হবে শি’র সঙ্গে ‘ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণ’, সংসদে বিতর্ক লুকোচুরি না করে সবার মেনে নেওয়া উচিত, মেসিই সর্বকালের সেরা: রোনালদো ১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে যথেষ্ট বরাদ্দ নেই: সিপিডি

বিএনপির অনুষ্ঠানের ভাইরাল ছবির পেছনের ঘটনা নিযে যা বললেন নাদিম

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া বিএনপির একটি অনুষ্ঠানের ছবি ঘিরে শুরু হয় নানা সমালোচনা ও বিভ্রান্তি। ভাইরাল ছবিতে
  • আপলোড সময় : ৫ জুলাই ২০২৫, সকাল ৯:২০ সময়
  • আপডেট সময় : ৫ জুলাই ২০২৫, সকাল ৯:২০ সময়
বিএনপির অনুষ্ঠানের ভাইরাল ছবির পেছনের ঘটনা নিযে যা বললেন নাদিম ছবি : সংগৃহীত
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া বিএনপির একটি অনুষ্ঠানের ছবি ঘিরে শুরু হয় নানা সমালোচনা ও বিভ্রান্তি। ভাইরাল ছবিতে দেখা যায়, এক আহত ‘জুলাই যোদ্ধা’ নাদিম দাঁড়িয়ে আছেন, পেছনে বসে রয়েছেন বিএনপির সিনিয়র নেতারা। অনেকে এটিকে ‘বিএনপির অবজ্ঞার প্রমাণ’ বলেও উল্লেখ করেছেন। তবে অবশেষে সেই ঘটনার প্রকৃত ব্যাখ্যা দিয়েছেন আহত নাদিম নিজেই, এক বেসরকারি টেলিভিশনের টকশোতে এসে।

নাদিম বলেন, “ছবিটা পরিকল্পিতভাবে ভাইরাল করা হয়েছে। আমরা একটু দেরিতে পৌঁছাইছিলাম অনুষ্ঠানস্থলে, তখন জাতীয় সংগীত চলছিল। আমাদের জন্য নির্দিষ্ট আসন রাখা ছিল। কিন্তু দেরিতে ঢোকার কারণে আমরা মিডিয়া সেকশনের পাশে বসি। তারপর আমাকে বক্তব্যের জন্য ডাকলে, দলের সিনিয়র নেতারা সামনে বসার ব্যবস্থা করেন।”

তিনি জানান, বক্তব্য শেষ করে তিনি মির্জা আব্বাসের পাশে বসেন। মির্জা আব্বাস তাঁর চিকিৎসা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ও খোঁজখবর নেন। এমনকি ভাইরাল হওয়া মুহূর্তটির আগেই এবং পরে, নাদিমের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ ও দেখভালের ভিডিও ফুটেজও তিনি দেখান।


নাদিম স্পষ্ট করে বলেন, “ছবিটি যেভাবে উপস্থাপন করা হয়েছে, তা মিথ্যা ও বিভ্রান্তিকর। আমি গর্বিত যে বিএনপির সিনিয়র নেতারা আমাকে সম্মান ও ভালোবাসা দিয়েছেন।”


তিনি অভিযোগ করেন, এই ছবিকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় বিএনপির বিরুদ্ধে ‘পিনাকী দা’-সহ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি অপপ্রচারে যুক্ত হয়েছেন। নাদিম বলেন, “আমি ওনাকে শ্রদ্ধা করতাম, কিন্তু এখন মনে হচ্ছে উনি না বুঝেই একটা বিভ্রান্তিকর বার্তা ছড়িয়েছেন।”

টকশোতে উপস্থিত সঞ্চালক ও দর্শকদের সামনে নাদিম ভিডিও ক্লিপ দেখান, যেখানে দেখা যায়—মির্জা ফখরুল, মির্জা আব্বাসসহ অন্যান্য নেতারা তাঁর প্রতি সহমর্মিতা দেখাচ্ছেন, চিকিৎসা নিয়ে প্রশ্ন করছেন, এবং তাকে সহায়তা করছেন।

তিনি আরও বলেন, “আমরা যারা আহত বা নির্যাতিত, আমাদেরকে নিরাপত্তা দিতে দলের পক্ষ থেকে নির্দিষ্ট কিছু লোককে দায়িত্ব দেওয়া হয়েছিল। পুরোটা পরিকল্পিত ও সম্মানজনকভাবে হয়েছে।”
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল