ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রাজমিস্ত্রী থেকে বিশ্বকাপ দলে ইগর থিয়াগো রামিসা হত্যা: আদালতে নেওয়া হয়েছে দুই আসামিকে অফ-ফর্মে থাকা বুমরাহকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন জয়াবর্ধন ৭ দিনের মধ্যে বিচার সম্পন্ন , ছুটি বাতিল হতে পারে বিশেষ আদালতের: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদল নেতার সঙ্গে আওয়ামী লীগ নেতার মেয়ের বিয়েতে অতিথি জামায়াতের এমপি আগামীকাল থেকে চলবে ১০টি স্পেশাল ট্রেন: রেলমন্ত্রী ঈদযাত্রায় উত্তরবঙ্গবাসীদের জন্য বিশাল সুখবর পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের ‘হজে ঝগড়া-বিবাদ নয়, ইবাদতেই মন দিন’- মসজিদে নববীর ইমামের হৃদয়ছোঁয়া আহ্বান শ্রীমঙ্গলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা মারা গেছেন। শনিবার (৫ জুলাই) গুলশানের বাসা থেকে
  • আপলোড সময় : ৫ জুলাই ২০২৫, দুপুর ৩:৫ সময়
  • আপডেট সময় : ৫ জুলাই ২০২৫, দুপুর ৩:৫ সময়
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন ছবি : সংগৃহীত

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা মারা গেছেন। শনিবার (৫ জুলাই) গুলশানের বাসা থেকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।


বর্তমানে শামসুল হুদার মরদেহ ইউনাইটেড হাসপাতালে রাখা হয়েছে। তার মেয়ে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলে জানাজা অনুষ্ঠিত হবে।


এ টি এম শামসুল হুদা ১৯৪৩ সালের ১০ জুলাই জন্মগ্রহণ করেন। ১৯৫৮ সালে মাধ্যমিক ও ১৯৬০ সালে উচ্চমাধ্যমিকে প্রথম শ্রেণীতে পাস করেন তিনি। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন তিনি। এরপর ১৯৬৬ সালে পাকিস্তান সিভিল সার্ভিসে যোগ দেন শামসুল হুদা। স্বাধীনতার পরে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগ দেন তিনি। এরপর তিনি বাগেরহাটে মহকুমা প্রশাসক (সাব ডিভিশনাল অফিসার), বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংকের এমডি এবং পানি সম্পদ ও অর্থ মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০০ সালে তিনি চাকরি থেকে অবসর গ্রহণ করেন।


ওয়ান ইলেভেনের পর পরিবর্তিত পরিস্থিতিতে ২০০৭ সালে এ টি এম শামসুল হুদা প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব নেন। সব দলের ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন আইনে ব্যাপক সংস্কার আনে এই কমিশন। এর মধ্যে ছিল ছবিসহ ভোটার তালিকা ও স্বচ্ছ ব্যালট বাক্স। এই কমিশনের অধীনেই ২০০৮ সালে নবম জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। শামসুল হুদা কমিশনে নির্বাচন কমিশনার ছিলেন, মুহাম্মদ ছহুল হোসাইন ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ