ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদায় আমন্ত্রণ জানায়নি ভারত: স্পিকার বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি: ৯৮ বার পেছাল মামলার প্রতিবেদন শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৪ দিন ছুটির সুযোগ, যেভাবে মিলবে পদ্মার পানি বাড়ছে, হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে বিপৎসীমার কাছাকাছি ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি পদ্মা জেনারেল হাসপাতালে শিশুর মৃত্যু: প্রাথমিক তদন্তে ‘অবহেলার প্রমাণ মেলেনি’ সংগ্রহশালায় জিন্নাহর ছবি টাঙানোর ব্যাখ্যা দিলেন ডাকসু জিএস সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা কথা বলার সময় লক্ষ্য রাখতে হবে, কেউ যেন আঘাত না পায়: রুমিন ফারহানাকে হুইপ নিজান বিদেশি রাষ্ট্রের দালালদের বাংলাদেশের মাটিতে পা নামাতে দেবেন না: স্পিকার

১০ লাখ টাকা চাঁদা দাবির কল রেকর্ড ফাঁস, বৈষম্যবিরোধীর দুই নেতাকে শোকজ

খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনা মহানগর কমিটির সদস্য সচিব জহুরুল ইসলাম তানভীর ও মুখ্য সংগঠক সাজ্জাদুল ইসলাম আজাদকে
  • আপলোড সময় : ৮ জুলাই ২০২৫, দুপুর ১০:৪৫ সময়
  • আপডেট সময় : ৮ জুলাই ২০২৫, দুপুর ১০:৪৫ সময়
১০ লাখ টাকা চাঁদা দাবির কল রেকর্ড ফাঁস, বৈষম্যবিরোধীর দুই নেতাকে শোকজ ছবি : সংগৃহীত

খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনা মহানগর কমিটির সদস্য সচিব জহুরুল ইসলাম তানভীর ও মুখ্য সংগঠক সাজ্জাদুল ইসলাম আজাদকে সংগঠনের শৃঙ্খলা ও নীতিমালা পরিপন্থী কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার অভিযোগে শোকজ করেছে কেন্দ্রীয় কমিটি।


সোমবার (৭ জুলাই) রাতে সংগঠনের অফিসিয়াল ফেসবুক পেজে শোকজের চিঠি পোস্ট করা হয়।



সম্প্রতি খুলনায় মেলার আয়োজকের কাছে চাঁদা দাবির অভিযোগ ওঠে ওই নেতাদের বিরুদ্ধে। চাঁদা দাবির ১ মিনিট ৩৬ সেকেন্ডের একটি অডিও রেকর্ড সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে সাজ্জাদুল ইসলাম আজাদকে মেলার আয়োজক বগুড়ার মন্টু ইভেন্ট ম্যানেজমেন্টের স্বত্বাধিকারী মন্টু মিয়ার কাছে ১০ লাখ টাকা দাবি করতে শোনা যায়।


সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুঈনুল ইসলাম স্বাক্ষর করা শোকজের চিঠিতে উল্লেখ করা হয়, ‘সংগঠনের শৃঙ্খলা ও নীতিমালার পরিপন্থী কার্যকলাপের সঙ্গে যুক্ত হয়েছেন। এ ধরনের কর্মকাণ্ড একজন দায়িত্বশীল হিসেবে আপনার অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক এবং সংগঠনের ভাবমূর্তির জন্য হানিকর। কেন আপনার বিরুদ্ধে স্থায়ীভাবে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না- তা এই নোটিশ প্রাপ্তির ৩ কার্যদিবসের মধ্যে লিখিতভাবে কেন্দ্রীয় দফতরে জমা দেয়ার জন্য নির্দেশনা প্রদান করা হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পাওয়া গেলে সংগঠন আপনার বিরুদ্ধে একতরফা সাংগঠনিক সিদ্ধান্ত নিতে বাধ্য থাকবে।’

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘৮০-৯০ দশকের’ ছবি বানাচ্ছেন? জেনে নিন আড়ালের ঝুঁকিগুলো

‘৮০-৯০ দশকের’ ছবি বানাচ্ছেন? জেনে নিন আড়ালের ঝুঁকিগুলো