ঢাকা | |
সংবাদ শিরোনাম :
'আমিই বস' ট্রাম্পের মুখে এমন কথা শুনেই হাসির রোল পড়ল বিশ্বনেতাদের মাঝে ‘এই দলকে কেউ সহজে হারাতে পারবে না’ সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে বাংলাদেশে শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে কাজ করতে চায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয় বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে লাল-সবুজের প্রতিনিধি সঞ্জয় দেব প্রথমে মালয়েশিয়া ও পরে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বৈঠক হবে শি’র সঙ্গে ‘ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণ’, সংসদে বিতর্ক লুকোচুরি না করে সবার মেনে নেওয়া উচিত, মেসিই সর্বকালের সেরা: রোনালদো ১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে যথেষ্ট বরাদ্দ নেই: সিপিডি

‘নৌকা’ বাদ দিয়ে ‘শাপলা’ তালিকাভুক্ত করতে এনসিপির আবেদন

প্রতীক হিসেবে নৌকা বাদ দিয়ে শাপলা তালিকাভুক্ত করতে নির্বাচন কমিশনে আবেদন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।এনসিপির মুখ্য সমন্বয়ক
  • আপলোড সময় : ১৩ জুলাই ২০২৫, বিকাল ৫:৪৮ সময়
  • আপডেট সময় : ১৩ জুলাই ২০২৫, বিকাল ৫:৪৮ সময়
‘নৌকা’ বাদ দিয়ে ‘শাপলা’ তালিকাভুক্ত করতে এনসিপির আবেদন ছবি : সংগৃহীত

প্রতীক হিসেবে নৌকা বাদ দিয়ে শাপলা তালিকাভুক্ত করতে নির্বাচন কমিশনে আবেদন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।


এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দীন পাটোয়ারী বলেছেন, এই কমিশনের একটি অংশ রাজনৈতিক দলের হয়ে কাজ করে। একারণে ইসি পুনর্গঠন করতে হবে। শাপলা প্রতীক না পেলে রাজনৈতিকভাবে মোকাবিলার হুঁশিয়ারি দিয়েছে দলটি।


ভোটের প্রতীক তালিকায় শাপলা না রাখার সিদ্ধান্তের মধ্যে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করতে রোববার (১৩ জুলাই) নির্বাচন ভবনে আসে জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি দল।


টানা দুই ঘণ্টা বৈঠক শেষে দলের যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট জহিরুল ইসলাম বলেন, প্রতীকের তালিকা থেকে নৌকা বাদ দিতে ও শাপলা অন্তর্ভুক্ত করতে দাবি জানিয়েছে তারা। শাপলা বাদ দেয়ার বিষয়ে ইসির ব্যাখ্যা ভুল বলেও জানান তিনি।


দলের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দীন পাটোয়ারী বলেন, দলের প্রতীক হিসেবে শাপলা পেতে এনসিপিকে বাধা দিলে তা রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে। নির্বাচন কমিশন আইন পরিবর্তনের পাশাপাশি এই কমিশনকেও পুনর্গঠন করতে হবে, কারণ কমিশনের একটি অংশ দলীয় কাজ করছে।


সিইসির সঙ্গে বৈঠকে প্রতীকের পাশাপাশি দলের নিবন্ধনের অগ্রগতি এবং প্রবাসীদের ভোটিং সিস্টেম নিয়ে আলোচনা করে এনসিপি।


  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল