ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে সিঙ্গাপুরের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ শেয়ার বাজারে ১৫ বছরে লুট হয়েছে ১ লাখ কোটি টাকা, সংসদে রুমিন ফারহানা হজ পালনে কর্মীদের বেতনসহ ১৫ দিনের ছুটি দেবে সৌদি আমরা ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাই না: তারেক রহমান প্রাক্তনের প্রেমে মজেছেন হানিয়া আমির ডেমরায় কালি তৈরির কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ট্রাইব্যুনালে আসতে অস্বীকৃতি, ২ ঘণ্টা পর বাধ্য হলেন সাবেক মন্ত্রী কামরুল চিকিৎসা নিতে গিয়ে হাসপাতালের দেয়াল ধসে ৭ জনের মৃত্যু শিক্ষকদের হেনস্তা করায় ছাত্রদলের ৩ নেতাকে বহিষ্কার, সভাপতির পদ স্থগিত জুলাই গণঅভ্যুত্থানের পর হত্যা, গুমসহ ১ হাজার ৮৫৫ মামলা

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৪৯৪ অভিবাসী আটক

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৪৯৪ জন বিদেশিকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। মালয়েশিয়ার সেরিকাম বাগানের পুত্রা পারমাই সেলেসা অ্যাপার্টমেন্টে অভিযান
  • আপলোড সময় : ১৬ জুলাই ২০২৫, বিকাল ৫:২৭ সময়
  • আপডেট সময় : ১৬ জুলাই ২০২৫, বিকাল ৫:২৭ সময়
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৪৯৪ অভিবাসী আটক ছবি : সংগৃহীত

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৪৯৪ জন বিদেশিকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। মালয়েশিয়ার সেরিকাম বাগানের পুত্রা পারমাই সেলেসা অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।


মঙ্গলবার (১৫ জুলাই) রাত ১০টায় সমন্বিত এই অভিযানটি পরিচালনা করে মালয়েশিয়ান ইমিগ্রেশন ডিপার্টমেন্ট (জেআইএম), সেলাঙ্গর কুয়ালালামপুর জেআইএম, জেনারেল অপারেশনস ফোর্স (পিজিএ), সুবাং জায়া সিটি কাউন্সিল (এমবিএসজে), ন্যাশনাল রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট (জেপিএন) এবং মালয়েশিয়ান সিভিল ডিফেন্স ফোর্স (এপিএম)।


ইমিগ্রেশনের উপ-মহাপরিচালক (অপারেশনস) জাফরি এমবক তাহা এক বিবৃতিতে বলেন, অভিযানের সময় মোট ৭৪১ জন বিদেশিকে তল্লাশি করা হয়। এর মধ্যে পরিচয়পত্র না থাকা, পাসের শর্ত লঙ্ঘন, মেয়াদোত্তীর্ণ ভিসা, ভুয়া পরিচয়পত্র এবং অন্যান্য অপরাধে ৩৫৭ জন পুরুষ, ১০৭ জন নারী এবং ৩২ জন শিশুসহ মোট ৪৯৪ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে।


তিনি জানান, আটকদের মধ্যে ইন্দোনেশিয়ান, মিয়ানমার, বাংলাদেশ, নেপাল, পাকিস্তান, থাইল্যান্ড এবং কম্বোডিয়ার নাগরিক রয়েছেন। তাদের বেশিরভাগই সেলাঙ্গর পাইকারি বাজার, কাছাকাছি প্রাঙ্গণ, নির্মাণ খাত এবং গৃহকর্মী হিসেবে কাজ করতেন।


জাফরি বলেন, এই স্থানটি সেলাঙ্গরে অবৈধ অভিবাসীদের জন্য একটি হটস্পট। মাঝে মাঝে অভিযান পরিচালনা করা হবে। 


তিনি জানান, অভিবাসন আইন ১৯৫৯/৬৩, পাসপোর্ট আইন ১৯৬৬, অভিবাসন বিধিমালা ১৯৬৩, এবং মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ আইন ২০০৭ অনুযায়ী বিদেশি নাগরিকদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে, যারা এসব জাতীয় আইনের বিধান লঙ্ঘন করছেন।


ইমিগ্রেশন বিভাগ জনসাধারণ ও নিয়োগকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছে- তারা যেন অবৈধ অভিবাসীদের আশ্রয় বা সহায়তা না করেন, এবং আইনি ঝুঁকি এড়াতে অবৈধ অভিবাসীদের সম্পর্কে তথ্য দিয়ে বিভাগকে সহযোগিতা করেন।


জাফরি আরও জানান, ১৯ মে ২০২৫ থেকে ৩০ এপ্রিল ২০২৬ পর্যন্ত ‘অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচি ২.০’ বাস্তবায়ন করা হয়েছে। এই কর্মসূচির আওতায় বিদেশিরা ৫০০ রিঙ্গিত জরিমানা এবং ২০ রিঙ্গিত মূল্যের একটি বিশেষ পাস গ্রহণ করে স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যেতে পারবেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তনু হত্যায় অভিযুক্ত অপর দুই সাবেক সেনা সদস্যকে খুঁজছে পুলিশ

তনু হত্যায় অভিযুক্ত অপর দুই সাবেক সেনা সদস্যকে খুঁজছে পুলিশ