ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শহীদদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে : মন্ত্রী মুক্তিযুদ্ধে ভারতের হাজার হাজার সৈন্য রক্ত দিয়ে গেছে: ফজলুর রহমান নাহিদ ইসলাম দুর্নীতি না করলেও নৈতিক অপরাধ করেছেন: রাশেদ খাঁন কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৫ জনের মৃ/ত্যু ইরানকে নিজেদের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিচ্ছে পাকিস্তান অধিবেশন চলাকালে অসুস্থ হওয়া জামায়াত এমপি’র খোঁজ নিলেন প্রধানমন্ত্রী জুলাই থেকে বিনামূল্যে স্কুলড্রেস দেবে সরকার রাজনীতি শিখুন, বিভ্রান্তি ছড়িয়ে লাভ নেই: বিরোধী দলকে সেতুমন্ত্রী ভারী বৃষ্টিতে নিম্নাঞ্চল প্লাবিত: চার নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা ৫ জেলায় ১০০০-৫০০ টাকার নোটের লেনদেন নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

কক্সবাজারের নব্য গডফাদার শিলং থেকে এসেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজারের সন্তান সালাহউদ্দিন আহমদকে ‘নব্য গডফাদার’ বলে আখ্যায়িত করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য
  • আপলোড সময় : ১৯ জুলাই ২০২৫, বিকাল ৫:২৮ সময়
  • আপডেট সময় : ১৯ জুলাই ২০২৫, বিকাল ৫:২৮ সময়
কক্সবাজারের নব্য গডফাদার শিলং থেকে এসেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী ছবি : সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজারের সন্তান সালাহউদ্দিন আহমদকে ‘নব্য গডফাদার’ বলে আখ্যায়িত করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।




জুলাই পদযাত্রার অংশ হিসেবে শনিবার (১৯ জুলাই) দুপুরে কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে সমাবেশে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘প্রিয় কক্সবাজারবাসী, আগে আওয়ামী লীগের আমলে নারায়ণগঞ্জের বিখ্যাত গডফাদার শামীম ওসমান ছিল। এখন শুনছি, কক্সবাজারের নব্য গডফাদার শিলং থেকে এসেছে। ঘের দখল করছে। মানুষের জায়গা-জমি দখল করছে। চাঁদাবাজি করছে।’




এনসিপির এ নেতা আরও বলেন, ‘আবার নাকি সে সংস্কার বুঝে না। নাম না বললাম। কক্সবাজারের জনতা এ ধরনের সংস্কারবিরোধী, যে পিআর বুঝে না, রাজপথে তাদেরকে ঠেকিয়ে দেবে ইনশাআল্লাহ।’




এতে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই মাসের মধ্যেই জুলাই ঘোষণাপত্র হতে হবে। কে পিআর বুঝে আর কে পিআর বুঝে না এইজন্য সংস্কার আটকে থাকবে না। ৩ আগস্ট শহীদ মিনারে আমরা জমায়েত হচ্ছি জুলাই সনদ আমরা আদায় করবোই।




শহীদের নামে স্লোগান দিয়ে সমাবেশ করার আগে নাহিদ ইসলাম বলেন, মাফিয়াতন্ত্র, স্বৈরতন্ত্র, গডফাদারতন্ত্র ও পরিবারতন্ত্রকে বাংলাদেশ থেকে উচ্ছেদ করতে হবে। আর কোন গডফাদারের উত্থান হতে দেয়া যাবে না।




এতে এনসিপির দক্ষিণ অঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা: তাসনিম জারা, যুগ্ম সচিব এসএম সুজাউদ্দিন বক্তব্য দেন।




এদিকে, নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যে কক্সবাজার জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠন, অন্যান্য দলের নেতা এবং সাধারণ মানুষকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ করতে দেখা গেছে।




এছাড়া, কক্সবাজারের চকরিয়ায় সড়কে বিক্ষোভ করছে বিএনপি। অন্যান্য উপজেলায়ও বিক্ষোভের ডাক দিয়েছে বিএনপি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ওয়াসিম-বোল্টের রেকর্ড স্পর্শ করলেন মোস্তাফিজ

ওয়াসিম-বোল্টের রেকর্ড স্পর্শ করলেন মোস্তাফিজ