ঢাকা | |
সংবাদ শিরোনাম :
'আমিই বস' ট্রাম্পের মুখে এমন কথা শুনেই হাসির রোল পড়ল বিশ্বনেতাদের মাঝে ‘এই দলকে কেউ সহজে হারাতে পারবে না’ সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে বাংলাদেশে শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে কাজ করতে চায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয় বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে লাল-সবুজের প্রতিনিধি সঞ্জয় দেব প্রথমে মালয়েশিয়া ও পরে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বৈঠক হবে শি’র সঙ্গে ‘ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণ’, সংসদে বিতর্ক লুকোচুরি না করে সবার মেনে নেওয়া উচিত, মেসিই সর্বকালের সেরা: রোনালদো ১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে যথেষ্ট বরাদ্দ নেই: সিপিডি

সরকার রাজনৈতিক দলের কাছে আত্মসমর্পণ করেছে : ড. ইফতেখারুজ্জামান

অন্তবর্তীকালীন সরকার রাজনৈতিক দলের অতি ক্ষমতায়নের চাপের কারণে তাদের কাছে আত্মসমর্পণ করেছে বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের
  • আপলোড সময় : ২০ জুলাই ২০২৫, সকাল ৯:৩৯ সময়
  • আপডেট সময় : ২০ জুলাই ২০২৫, সকাল ৯:৩৯ সময়
সরকার রাজনৈতিক দলের কাছে আত্মসমর্পণ করেছে : ড. ইফতেখারুজ্জামান ছবি : সংগৃহীত

অন্তবর্তীকালীন সরকার রাজনৈতিক দলের অতি ক্ষমতায়নের চাপের কারণে তাদের কাছে আত্মসমর্পণ করেছে বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।


তিনি বলেছেন, এই সরকারের যে ম্যান্ডেট ছিল, সেটিকে তারা জোরালোভাবে ধারন করতে পারছে না।


শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমদ চৌধুরী মিলনায়তনে ‘সমাবেশ ও সম্মেলন’ শীর্ষক এক আলোচনা সভায় ড. ইফতেখারুজ্জামান এসব কথা বলেন।


তিনি বলেন, সরকারের পেছনে যে রেজিম কাজ করছে- তা এতটাই ক্ষমতাশালী যে, সরকার বাধ্য হয়ে নতি স্বীকার করছে।


টিআইবির নির্বাহী পরিচালক বলেন, আমলাতন্ত্র সংস্কারের নামে যা হচ্ছে তা যথেষ্ট নয়। শিক্ষা খাত থেকেই যেখানে জুলাই অভ্যুত্থানের সূচনা, সেই খাতের সংস্কারে এখনও কোনো কমিশন গঠন করা হয়নি।


রাজনৈতিক দল, আমলাতন্ত্র ও ব্যবসায়ীরা মিলে দেশে ‘চোরতন্ত্র’ প্রতিষ্ঠা করেছিল উল্লেখ করে ড. ইফতেখারুজ্জামান বলেন, এত কম সময়ে কোনো দেশ থেকে ২৩৪ বিলিয়ন ডলার পাচারের উদাহরণ বিশ্বে নেই। এর পেছনে ব্যবসায়ীদেরও বড় ভূমিকা ছিল। কিন্তু ব্যবসা খাতের সংস্কার নিয়েও কোনো আলোচনা নেই।


গোয়েন্দা সংস্থার সংস্কার নিয়েও কোনো উদ্যোগ নেই উল্লেখ করে তিনি বলেন, সেখানে শুধু কয়েকজন মানুষের পদের পরিবর্তন হয়েছে, আচরণের কোনো পরিবর্তন হয়নি। একইভাবে দেশে কর্তৃত্ববাদের বিকাশের অন্যতম চালিকা শক্তি হিসেবে কাজ করছে গোয়েন্দা সংস্থাগুলোর অনিয়ন্ত্রিত চর্চা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল