ঢাকা | |
সংবাদ শিরোনাম :
দুই দিনের ধর্মঘটের পর হঠাৎ সিদ্ধান্ত, কী ঘটল ঢাকা মেডিকেলে? ঘূর্ণিঝড় অর্ণবের আঘাতে প্রাণ গেল ৫ জনের আনসার-ভিডিপি সদস্যদের বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সফিপুরে প্রশিক্ষণ কেন্দ্র চালু আইইডিসিআরের পরিচালককে মারধরের অভিযোগ, ড্যাব নেতার পদ স্থগিত ইরানে নতুন হামলা হলে বিশ্ববাজারে বড় প্রভাবের আশঙ্কা, সতর্ক করলেন আরাগচি ‘সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন’ গুলিস্তান-সদরঘাট সড়কে হকারমুক্ত রাখার ঘোষণা, দোকান বসালেই গ্রেপ্তারের হুঁশিয়ারি স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ভোট গণনা যত বাড়ছে, কমছে নেতানিয়াহুর ভোটের হার

রাজনৈতিক দলগুলোকে গণতান্ত্রিকভাবে সমালোচনা করার আহ্বান নাহিদের

রাজনৈতিক দলগুলোকে গণতান্ত্রিকভাবে সমালোচনা প্রকাশ করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় তিনি
  • আপলোড সময় : ২০ জুলাই ২০২৫, বিকাল ৫:২৯ সময়
  • আপডেট সময় : ২০ জুলাই ২০২৫, বিকাল ৫:২৯ সময়
রাজনৈতিক দলগুলোকে গণতান্ত্রিকভাবে সমালোচনা করার আহ্বান নাহিদের ছবি : সংগৃহীত

রাজনৈতিক দলগুলোকে গণতান্ত্রিকভাবে সমালোচনা প্রকাশ করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় তিনি সকল পক্ষকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান। রোববার (২০ জুলাই) রাঙামাটিতে এনসিপির জুলাই পদযাত্রায় দেয়া বক্তব্যে তিনি একথা জানান।


তিনি বলেন, একটি গণতান্ত্রিক বাংলাদেশই আমাদের প্রত্যাশা। যেখানে সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষ সমমর্যাদা নিয়ে বাস করতে পারবে। তিনি বলেন, গত ৫০ বছরে বাংলাদেশকে নানাভাবে বিভাজিত করে রাখা হয়েছিল এবং যার বড় শিকার হয়েছে পার্বত্য চট্টগ্রাম। এখানে নানা বিভাজন ও অশান্তি জিইয়ে রেখে অন্য একটি পক্ষ বারবার সুবিধা নেয়ার চেষ্টা করে।


দ্বিতীয় আর কোনও পক্ষকে সুবিধা নিতে দেয়া হবে না উল্লেখ করে তিনি বলেন, আমাদের সম্প্রদায়গুলোর মধ্যে কোনও সমস্যা থাকলে আমরা নিজেরাই সুরাহা করবো। এর জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।


এনসিপির আহ্বায়ক বলেন, ৭২ এর সংবিধানের বিরুদ্ধে আমরা বলে আসছি। সেটা মুজিববাদী সংবিধান এবং সেখানে সকল জনগোষ্ঠীকে অন্তর্ভূক্ত করা হয়নি। বাঙালি জাতীয়তাবাদের নামে অবাঙালি জনগোষ্ঠীর সাথে বিভেদ তৈরি করে রাখা হয়েছে। ধর্ম নিরপেক্ষতার নামে অন্য ধর্মে বিভেদ সৃষ্টি করে রাখা হয়েছে। আমরা সকল বিভেদের ঊর্ধ্বে গিয়ে সকল জানগোষ্ঠীকে মর্যাদা দিয়ে একটি সংবিধান তৈরি করতে চাই।


বাংলাদেশকে যেকোনো আধিপত্যবাদের হাত থেকে রক্ষা করতে হলে সবাইকে একসাথে লড়াই করতে হবে উল্লেখ করে নাহিদ বলেন, আমরা যেমন সম্প্রদায়গুলোর মধ্যে সম্প্রীতি চাই, একইভাবে ফ্যাসিবাদবিরোধী যে রাজনৈতিক দল রয়েছে, সেই দলগুলোর মধ্যে সৌহার্দ এবং সম্প্রীতি চাই। পুরোনো সংঘাত এবং বিরোধীতার রাজনীতি থেকে বের হয়ে আসতে চাই।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু

শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু