ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রাজমিস্ত্রী থেকে বিশ্বকাপ দলে ইগর থিয়াগো রামিসা হত্যা: আদালতে নেওয়া হয়েছে দুই আসামিকে অফ-ফর্মে থাকা বুমরাহকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন জয়াবর্ধন ৭ দিনের মধ্যে বিচার সম্পন্ন , ছুটি বাতিল হতে পারে বিশেষ আদালতের: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদল নেতার সঙ্গে আওয়ামী লীগ নেতার মেয়ের বিয়েতে অতিথি জামায়াতের এমপি আগামীকাল থেকে চলবে ১০টি স্পেশাল ট্রেন: রেলমন্ত্রী ঈদযাত্রায় উত্তরবঙ্গবাসীদের জন্য বিশাল সুখবর পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের ‘হজে ঝগড়া-বিবাদ নয়, ইবাদতেই মন দিন’- মসজিদে নববীর ইমামের হৃদয়ছোঁয়া আহ্বান শ্রীমঙ্গলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

বরিশালে ঝড়ের কবলে যাত্রীবাহী লঞ্চ, ডুবেছে একাংশ

বরিশালের কাজিরহাটে ঝড়ের কবলে পড়েছে এমভি ইঞ্জাম নামে যাত্রীবাহী একটি লঞ্চ। লঞ্চটি নদীতে তলিয়ে যাওয়ার সময় চরে আটকে
  • আপলোড সময় : ১৫ জুন ২০২৩, দুপুর ১১:১৯ সময়
  • আপডেট সময় : ১৫ জুন ২০২৩, দুপুর ১১:১৯ সময়
বরিশালে ঝড়ের কবলে যাত্রীবাহী লঞ্চ, ডুবেছে একাংশ লঞ্চটি নদীতে তলিয়ে যাওয়ার সময় | ছবি: বাংলা নিউজ নেটওয়ার্ক

বরিশালের কাজিরহাটে ঝড়ের কবলে পড়েছে এমভি ইঞ্জাম নামে যাত্রীবাহী একটি লঞ্চ। লঞ্চটি নদীতে তলিয়ে যাওয়ার সময় চরে আটকে পড়ে রক্ষা পায়। যাত্রীরা কোনোমতে দ্রুত তীরে উঠলে হতাহতের ঘটনা ঘটেনি। আজ বৃহস্পতিবার সকাল সোয়া ৭টায় এ ঘটনা ঘটেছে।

বিআইডব্লিউটিএ এর বরিশালের পরিদর্শক কবির হোসেন এ তথ্য স্বীকার করে বলেন, এমভি ইঞ্জাম বরিশালে আসছিল। ঝড়ে পেছন দিয়ে লঞ্চটি কাত হয়ে পড়ে। কিন্তু চরে আটকে যাওয়ায় কেউ হতাহত হয়নি।

এমভি ইঞ্জামের যাত্রী স্কুলশিক্ষক মো. নাঈম বলেন, তাঁর স্ত্রী, শাশুড়িসহ ভঙ্গা ঘাট থেকে লঞ্চে ওঠেন। ছাড়ার সময় ঝড়ের তাণ্ডব শুরু হয়। এক পর্যায়ে বাতাসের ধাক্কায় লঞ্চটির পেছনের অংশ তলিয়ে যায়। যাত্রীরা অনেকে নদীতে ঝাঁপ দেয়, কেউ আবার তীরে উঠে আসে।

লঞ্চের সুকানী মো. নিজাম উদ্দিন বলেন, হিজলার ট্যাক থেকে সকাল সাড়ে ৬টায় বরিশালের উদ্দেশ্যে লঞ্চ ছেড়ে যায়। লঞ্চটি কাজিরহাটের ভঙ্গা লঞ্চঘাট পৌঁছালে যাত্রী তুলছিলাম। হঠাৎ বৃষ্টি ও দমকা বাতাস শুরু হলে সকাল সোয়া ৭টার দিকে লঞ্চটিকে চালু অবস্থায় পেছনের দিকে নেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু ঝড়ের তাণ্ডবে লঞ্চের পেছনের অংশ লতা নদীতে ডুবে যায়। দ্রুত যাত্রীরা তীরে উঠে আসে।

নিজাম উদ্দিন বলেন, লঞ্চে ১৬ / ১৭ জন যাত্রী ছিল। এর মধ্যে একজন গর্ভবতী নারী ও একজন শিশু ছিল। সকলেই নিরাপদে তীরে উঠেছেন। লঞ্চটি উদ্ধারের চেষ্টা চলছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পরিচ্ছন্নতা কর্মীদের ঈদ উপহারের চেক দিলেন প্রধানমন্ত্রী

পরিচ্ছন্নতা কর্মীদের ঈদ উপহারের চেক দিলেন প্রধানমন্ত্রী