ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মুশফিকের ফিফটিতে বড় লিডের পথে বাংলাদেশ পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারি ভারত কখনো মোদির মতো এমন কাপুরুষ দেখেনি: মুক্তির পর অভিজিৎ দিপকে ‘হু ইজ হাদি?’: নুরের মন্তব্যের তীব্র সমালোচনা রফিকুল ইসলাম মাদানির শপথের পর এক টাকাও দুর্নীতি করিনি: আমির হামজা নভেম্বরেই রোনালদোকে দলে ফেরাতে চান পর্তুগালের ফুটবলপ্রধান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের ব্যবসায়িক প্রতিনিধিদলের সাক্ষাৎ, বিনিয়োগবান্ধব পরিবেশের আশ্বাস ‘ভয় পাইছে, ভয় পাইছে’: সাক্ষীর উদ্দেশ্যে পলক ছুটি ঘোষণা করে নতুন জাতীয় দিবসের পরিপত্র জারি সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল দিল্লি, চেন্নাইয়ে রোড শো করছেন মোদি

ডেঙ্গু সৃষ্টি, প্রতিকার ও প্রতিরোধ বিষয়ে মাউশির পরিপত্র

মাধ্যমিক স্তরের সব শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে ডেঙ্গু রোগ বিষয়ে সচেতনতা সৃষ্টি, প্রতিকার ও প্রতিরোধ বিষয়ে প্রকল্পভিত্তিক শিখন কার্যক্রম
  • আপলোড সময় : ২৪ আগস্ট ২০২৩, দুপুর ১১:২৪ সময়
  • আপডেট সময় : ২৪ আগস্ট ২০২৩, দুপুর ১১:২৪ সময়
ডেঙ্গু সৃষ্টি, প্রতিকার ও প্রতিরোধ বিষয়ে মাউশির পরিপত্র প্রতীকী ছবি
মাধ্যমিক স্তরের সব শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে ডেঙ্গু রোগ বিষয়ে সচেতনতা সৃষ্টি, প্রতিকার ও প্রতিরোধ বিষয়ে প্রকল্পভিত্তিক শিখন কার্যক্রম বাস্তবায়ন নিয়ে পরিপত্র জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর-মাউশি। বুধবার জারি করা পরিপত্রে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর সব শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে ডেঙ্গু রোগ নিয়ে সচেতনতা সৃষ্টি এবং এর প্রতিকার ও প্রতিরোধ বিষয়ে একটি প্রকল্পভিত্তিক শিখন কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে।

ডেঙ্গু রোগ নিয়ে সচেতনতা সৃষ্টি এবং এর প্রতিকার ও প্রতিরোধ বিষয়ে ৩০ আগস্টের মধ্যে ২টি সভা আয়োজন করতে হবে। ১ম সভাটি অঞ্চলের পরিচালকগণ নিজ নিজ অঞ্চলের উপ-পরিচালক (মাধ্যমিক), জেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, একাডেমিক সুপারভাইজারদের সমন্বয়ে আয়োজন করবেন। ওই সভায় কার্যক্রম সম্পর্কে সবাইকে অবহিত করবেন এবং করণীয় বিষয়সমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করবেন।

উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাগণ নিজ নিজ উপজেলা/ থানার প্রধান শিক্ষকদের সমন্বয়ে ২য় সভার আয়োজন করবেন এবং সেই সভায় উল্লিখিত কার্যক্রম সম্পর্কে সবাইকে অবহিত করবেন এবং কার্যক্রমের করণীয় বিষয়সমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করবেন।
ডেঙ্গু রোগ নিয়ে সচেতনতা সৃষ্টি এবং এর প্রতিকার ও প্রতিরোধ বিষয়ে কার্যক্রম বাস্তবায়ন করার লক্ষ্যে আঞ্চলিক পরিচালক, আঞ্চলিক উপ-পরিচালক (মাধ্যমিক), জেলা শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাগণ স্ব-স্ব অবস্থান থেকে উদ্যোগ গ্রহণ করবেন এবং তদারকি করবেন।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার