ঢাকা | |
সংবাদ শিরোনাম :
দুই দিনের ধর্মঘটের পর হঠাৎ সিদ্ধান্ত, কী ঘটল ঢাকা মেডিকেলে? ঘূর্ণিঝড় অর্ণবের আঘাতে প্রাণ গেল ৫ জনের আনসার-ভিডিপি সদস্যদের বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সফিপুরে প্রশিক্ষণ কেন্দ্র চালু আইইডিসিআরের পরিচালককে মারধরের অভিযোগ, ড্যাব নেতার পদ স্থগিত ইরানে নতুন হামলা হলে বিশ্ববাজারে বড় প্রভাবের আশঙ্কা, সতর্ক করলেন আরাগচি ‘সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন’ গুলিস্তান-সদরঘাট সড়কে হকারমুক্ত রাখার ঘোষণা, দোকান বসালেই গ্রেপ্তারের হুঁশিয়ারি স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ভোট গণনা যত বাড়ছে, কমছে নেতানিয়াহুর ভোটের হার

ফের ফ্যাসিস্ট শক্তি উত্থানের শঙ্কায় মতবিনিময় করেছেন প্রধান উপদেষ্টা: মির্জা ফখরুল

জুলাই-আগস্টে আবার ফ্যাসিস্ট শক্তি উত্থানের শঙ্কা দেখা গেছে, সেজন্য মতবিনিময় করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বিএনপি পুনরায়
  • আপলোড সময় : ২৩ জুলাই ২০২৫, দুপুর ২:৪৯ সময়
  • আপডেট সময় : ২৩ জুলাই ২০২৫, দুপুর ২:৪৯ সময়
ফের ফ্যাসিস্ট শক্তি উত্থানের শঙ্কায় মতবিনিময় করেছেন প্রধান উপদেষ্টা: মির্জা ফখরুল ছবি : সংগৃহীত

জুলাই-আগস্টে আবার ফ্যাসিস্ট শক্তি উত্থানের শঙ্কা দেখা গেছে, সেজন্য মতবিনিময় করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বিএনপি পুনরায় সরকারকে সহযোগিতার করার প্রতিশ্রুতি ব্যাক্ত করেছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


আজ বুধবার (২৩ জুলাই) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা জানান।


প্রতিশ্রুত সময়ে নির্বাচন প্রক্রিয়াকে তরান্বিত করার বিষয়ে ঘোষণা দিয়ে ব্যবস্থা গ্রহণ করা উচিত বলেও মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব।


এ সময় সরকারের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, সরকারের সবচেয়ে বড় সমস্যা অভিজ্ঞতার অভাব। তাদের মধ্যে ইগো কাজ করে। তবে সরকারের দুর্বলতাকে বড় করে না দেখে তাদের সদিচ্ছাকে বড় করে দেখা উচিত। দ্রুত নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকার গঠন হলে সমস্যাগুলো কমে আসবে।


এনসিপির ওপর হামলা কিংবা সচিবালয়ে প্রবেশ করে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করা নির্বাচন বানচালের চক্রান্ত হতে পারে বলেও মন্তব্য করেছেন তিনি।


প্রসঙ্গত, উদ্ভূত পরিস্থিতে গতকাল মঙ্গলবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপিসহ চারটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু

শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু