ঢাকা | |
সংবাদ শিরোনাম :
দুই দিনের ধর্মঘটের পর হঠাৎ সিদ্ধান্ত, কী ঘটল ঢাকা মেডিকেলে? ঘূর্ণিঝড় অর্ণবের আঘাতে প্রাণ গেল ৫ জনের আনসার-ভিডিপি সদস্যদের বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সফিপুরে প্রশিক্ষণ কেন্দ্র চালু আইইডিসিআরের পরিচালককে মারধরের অভিযোগ, ড্যাব নেতার পদ স্থগিত ইরানে নতুন হামলা হলে বিশ্ববাজারে বড় প্রভাবের আশঙ্কা, সতর্ক করলেন আরাগচি ‘সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন’ গুলিস্তান-সদরঘাট সড়কে হকারমুক্ত রাখার ঘোষণা, দোকান বসালেই গ্রেপ্তারের হুঁশিয়ারি স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ভোট গণনা যত বাড়ছে, কমছে নেতানিয়াহুর ভোটের হার

যথাযথ প্রক্রিয়া অনুসরণ করতে গিয়ে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্তে দেরি: শিক্ষা উপদেষ্টা

যথাযথ প্রক্রিয়া অনুসরণ করতে গিয়ে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিতে দেরি হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার।
  • আপলোড সময় : ২৩ জুলাই ২০২৫, দুপুর ২:৫০ সময়
  • আপডেট সময় : ২৩ জুলাই ২০২৫, দুপুর ২:৫০ সময়
যথাযথ প্রক্রিয়া অনুসরণ করতে গিয়ে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্তে দেরি: শিক্ষা উপদেষ্টা ছবি : সংগৃহীত

যথাযথ প্রক্রিয়া অনুসরণ করতে গিয়ে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিতে দেরি হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার। বুধবার (২৩ জুলাই) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ মন্তব্য করেন।


শিক্ষা উপদেষ্টা বলেন, পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত হুট করে নেয়া যায়না। একক সিদ্ধান্তেও এটি সম্ভব নয়, এজন্যই দেরি হয়েছে, গভীর রাতে পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। পিছিয়ে যাওয়া পরীক্ষার তারিখ দ্রুত সময়ে জানিয়ে দেয়া হবে।


মাইলস্টোনের ঘটনায় শিক্ষা মন্ত্রণালয়ের কোন গাফিলতি ছিল না জানিয়ে সি আর আবরার আরও বলেন, শিক্ষা সচিবকে সরকারের উচ্চপর্যায় থেকে অপসারণ করা হয়েছে। এ বিষয়ে তিনি কিছু জানতেন না। এছাড়া সরকার ও নিয়োগকর্তারা চাইলে তিনিও পদত্যাগ করবেন। তবে নিজ থেকে পদত্যাগের ইচ্ছে নেই শিক্ষা উপদেষ্টার।


শিক্ষার্থীদের দাবিগুলো যৌক্তিক মন্তব্য করে তিনি বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেয়াসহ শিক্ষার্থীদের দাবি পূরণ করতে সরকার কাজ করছে। এসময় বিমানের প্রশিক্ষণ স্থান পরিবর্তনের দাবিও জানান শিক্ষা উপদেষ্টা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু

শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু