ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা, নারী-শিশুর ওপর যৌন সহিংসতার প্রমাণ মিলেছে বরিশালে জাহাঙ্গীর কবির নানকের বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ মডেল খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন, ফ্লাইওভারের পাশে ককটেল বিস্ফোরণ ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন টিউলিপ রাজধানীর রায়েরবাজার কাঁচাবাজারে অগ্নিকাণ্ড ‘খুবই অস্বাস্থ্যকর’ বাতাস, দূষিত শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা গোপালগঞ্জে বিএনপি কার্যালয়ে আগুন, এমপির ক্লিনিকে ভাঙচুর ২১ জেলায় নাশকতা ও অগ্নিসংযোগে নিহত ৪, দেশজুড়ে নিরাপত্তা জোরদার আমি চাঁদাবাজি করলে আমাকেও হাতকড়া পরান: শফিকুর রহমান

বিদ্যুৎ খাতে গ্রাহক সেবায় হটলাইন চালু করেছে মন্ত্রণালয়

বিদ্যুৎ খাতের সমন্বিত গ্রাহক সেবার লক্ষ্যে হটলাইন ১৬৯৯৯ চালু করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিদ্যুৎ ভবনে বিপিডিবি আয়োজিত
  • আপলোড সময় : ২৪ আগস্ট ২০২৩, দুপুর ২:৩২ সময়
  • আপডেট সময় : ২৪ আগস্ট ২০২৩, দুপুর ২:৩৩ সময়
বিদ্যুৎ খাতে গ্রাহক সেবায় হটলাইন চালু করেছে মন্ত্রণালয় ছবি : সংগৃহীত
বিদ্যুৎ খাতের সমন্বিত গ্রাহক সেবার লক্ষ্যে হটলাইন ১৬৯৯৯ চালু করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিদ্যুৎ ভবনে বিপিডিবি আয়োজিত বিদ্যুৎ সেক্টরের সমন্বিত গ্রাহকসেবা ব্যবস্থাপনার অনুষ্ঠানে এ হটলাইন চালু করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিদ্যুতের সমন্বিত গ্রাহক সেবায় ১৬৯৯৯ ভূমিকা রাখবে। বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে বিদ্যুতের লাইনে সমস্যা দেখা দেয়। একটা বড় সমস্যা হলো ফোন না করা পর্যন্ত সেখানে কেউ হাজির হয় না। অনেকে আবার জানেও না যে কোন নাম্বারে ফোন দেবে। কারণ একেক বিতরণ সংস্থার একেক নাম্বার। এসব সমস্যা সমাধানে ১৬৯৯৯ নম্বরটি ব্যাপক ভূমিকা রাখবে। এই নাম্বারে কল দিলে আপনি যে বিতরণ সংস্থার সাহায্য চান সেটা পাবেন।

প্রতিমন্ত্রী বলেন, এই গ্রাহকসেবা তৈরি করতে ও বিতরণ সংস্থাগুলোকে বোঝাতে আমার ৫ বছর সময় লেগেছে। যেমন ডিপিডিসি বলেছিল যে তারা নিজেদের নাম্বার নিজেরা তৈরি করবে। বিদ্যুৎ খাতে ৪ কোটি গ্রাহক। আপনি এতো গ্রাহককে কীভাবে সেবা দেবেন? এজন্য আমরা প্রফেশনালের কাছে এসেছি। যে গ্রাহককে সবার কাছে পৌঁছে দেবে।

বিতরণ সংস্থাগুলোকে উদ্দেশ্য করে তিনি বলেন, গ্রাহকদের কাছে থেকে কমপ্লেইন পাওয়ার পর সেগুলো পর্যবেক্ষণ করবেন। কোন এলাকা থেকে বেশি অভিযোগ আসছে। সমস্যা বুঝে আপনাদের সেগুলোর সমাধান করতে হবে। নতুন এ সেবার প্রচুর প্রচারণা করতে হবে। যত বাসায় বিলের কাগজ দেওয়া হয় সেসবে এই নাম্বার দিয়ে দেবেন। এসএমএস করে জানাবেন। সব বিতরণ সংস্থা এক হয়েছে এ ব্যাপারটি ইতিবাচক।

বিপিডিবির চেয়ারম্যান মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব হাবিবুর রহমান, ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক কাওসার আমির আলী, ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক বিকাশ দেওয়ান প্রমুখ।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ

শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ