ঢাকা | |

স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক, সংশোধনী অনুমোদন

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক রাখার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এ সংক্রান্ত চারটি আইনের সংশোধনী অনুমোদন করেছে উপদেষ্টা
  • আপলোড সময় : ২৪ জুলাই ২০২৫, দুপুর ২:১৫ সময়
  • আপডেট সময় : ২৪ জুলাই ২০২৫, দুপুর ২:১৫ সময়
স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক, সংশোধনী অনুমোদন স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক, সংশোধনী অনুমোদন

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক রাখার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এ সংক্রান্ত চারটি আইনের সংশোধনী অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ।


বৃহস্পতিবার (২৪ জুলাই) উপদেষ্টা পরিষদের বৈঠকে এসব সংশোধনী অনুমোদন দেয়া হয়।


বৈঠকের শুরুতে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। পাশাপাশি নিহতদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতাও পালন করে উপদেষ্টা পরিষদ। এরপর তাদের রুহের মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়।


এছাড়াও বৈঠকে মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহতদের পরিবার এবং আহতদের চিকিৎসায় সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তার সিদ্ধান্ত নেয়া হয়। এটি নিশ্চিতে শিক্ষা মন্ত্রণালয় স্কুল কর্তৃপক্ষের সাথে আলোচনা করবে বলেও জানানো হয়।


এছাড়া, মর্মান্তিক বিমান দুর্ঘটনার নিহত দুই শিক্ষিকা মাহরীন চৌধুরী ও মাসুকা বেগমকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদানেরও সিদ্ধান্ত নেয় উপদেষ্টা পরিষদ। পাশাপাশি নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনা করে আগামীকাল শুক্রবার সকল ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার সিদ্ধান্ত নেয় সরকার।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
ওয়াসিম-বোল্টের রেকর্ড স্পর্শ করলেন মোস্তাফিজ

ওয়াসিম-বোল্টের রেকর্ড স্পর্শ করলেন মোস্তাফিজ