ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বনানীতে ৩২ বর্গফুট কবরের সংরক্ষণ ফি দেড় কোটি টাকা, ২৫ বছর পর করতে হয় নবায়ন এলএনজিতে বাড়ছে ব্যয়, কাটছে না গ্যাস-সংকট অর্থনৈতিক প্রবৃদ্ধি শ্লথ, বাড়ছে দারিদ্র্য, স্থবির কর্মসংস্থান: বিশ্বব্যাংক রাজধানী রিয়াদের দিকে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র ধ্বংস করলো সৌদি আরব বিদায়ী ম্যাচে গোল ও অ্যাসিস্ট মেসির, বেনিনকে ৩-০ গোলে হারাল আর্জেন্টিনা বিশ্ববাজারে ১০১ ডলারে পৌঁছেছে জ্বালানি তেলের দাম ৪.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ভারতের উত্তরাখণ্ড, কম্পন দিল্লিতেও শেষ বাঁশির পর সতীর্থদের ভালোবাসায় সিক্ত মেসি ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়বে তাপমাত্রা ড্রোন হামলা ঠেকাতে পাকিস্তান পেতেছে মাছ ধরার জাল

বিমান বিধ্বস্তে নিহত ৩১, আহত ৫০: মাইলস্টোন কর্তৃপক্ষের বিবৃতি

রাজধানী উত্তরার দিয়াবাড়িতে বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় হতাহতের সংখ্যা ও সার্বিক পরিস্থিতি জানিয়ে বিবৃতি দিয়েছে মাইলস্টোন
  • আপলোড সময় : ২৬ জুলাই ২০২৫, সকাল ৯:১৬ সময়
  • আপডেট সময় : ২৬ জুলাই ২০২৫, সকাল ৯:১৬ সময়
বিমান বিধ্বস্তে নিহত ৩১, আহত ৫০: মাইলস্টোন কর্তৃপক্ষের বিবৃতি ছবি : সংগৃহীত

রাজধানী উত্তরার দিয়াবাড়িতে বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় হতাহতের সংখ্যা ও সার্বিক পরিস্থিতি জানিয়ে বিবৃতি দিয়েছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ।


শুক্রবার (২৫ জুলাই) দেয়া ওই বিবৃতিতে শিক্ষাপ্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ জানিয়েছে, বিমান বিধ্বস্তের সময় স্কুল ছুটি হয়ে যাওয়ায় স্বল্পসংখ্যক শিক্ষার্থী অভিভাবকের জন্য অপেক্ষা করছিল।


বিবৃতিতে বলা হয়, আনুমানিক বেলা ১টা ১২ মিনিট থেকে ১টা ১৪ মিনিটের মধ্যে যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। বেলা ১টায় স্কুল ছুটি হয়ে যাওয়ায় তখন অভিভাবকদের জন্য স্বল্পসংখ্যক শিক্ষার্থী অপেক্ষা করছিল।


বিবৃতি অনুয়ায়ী, বিমান বিধ্বস্তের ঘটনায় মোট ৩১ জন নিহত হয়েছেন। এর মধ্যে স্কুল শাখার ২৫ জন শিক্ষার্থী, ২ জন শিক্ষক, ৪ জন অভিভাবক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন ৫০ জন। তাদের মধ্যে ৩৯ জন শিক্ষার্থী, ৭ জন শিক্ষক, ২ জন আয়া, একজন অভিভাবক ও একজন পিয়ন রয়েছেন। হতাহতের তথ্য হালনাগাদের কাজ চলমান রয়েছে বলে জানানো হয়েছে।


এদিকে, এ ঘটনায় নিহত ও হতাহতের মোট সংখ্যা তুলে ধরেছে আইএসপিআর, স্বাস্থ্য অধিদফতর, প্রধান উপদেষ্টার প্রেস উইং-ও। প্রেস উইং এর তথ্য অুনযায়ী, এ দুর্ঘটনায় এখন পর্যন্ত মারা গেছে ৩৩ জন।


এ দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি শোক জ্ঞাপন করে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তিন ট্রাকভর্তি ৪ লাখ পাঠ্যবই জব্দ নিয়ে তুলকালাম!

তিন ট্রাকভর্তি ৪ লাখ পাঠ্যবই জব্দ নিয়ে তুলকালাম!