ঢাকা | |
সংবাদ শিরোনাম :
দুই দিনের ধর্মঘটের পর হঠাৎ সিদ্ধান্ত, কী ঘটল ঢাকা মেডিকেলে? ঘূর্ণিঝড় অর্ণবের আঘাতে প্রাণ গেল ৫ জনের আনসার-ভিডিপি সদস্যদের বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সফিপুরে প্রশিক্ষণ কেন্দ্র চালু আইইডিসিআরের পরিচালককে মারধরের অভিযোগ, ড্যাব নেতার পদ স্থগিত ইরানে নতুন হামলা হলে বিশ্ববাজারে বড় প্রভাবের আশঙ্কা, সতর্ক করলেন আরাগচি ‘সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন’ গুলিস্তান-সদরঘাট সড়কে হকারমুক্ত রাখার ঘোষণা, দোকান বসালেই গ্রেপ্তারের হুঁশিয়ারি স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ভোট গণনা যত বাড়ছে, কমছে নেতানিয়াহুর ভোটের হার

পুলিশের কোনো পরিবর্তনই হয়নি: মির্জা ফখরুল

এক ব্যবসায়ীর সঙ্গে কথা হয়েছে জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আগে এই ব্যবসায়ীকে এক লাখ
  • আপলোড সময় : ২৬ জুলাই ২০২৫, দুপুর ৩:০ সময়
  • আপডেট সময় : ২৬ জুলাই ২০২৫, দুপুর ৩:০ সময়
পুলিশের কোনো পরিবর্তনই হয়নি: মির্জা ফখরুল ছবি : সংগৃহীত

এক ব্যবসায়ীর সঙ্গে কথা হয়েছে জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আগে এই ব্যবসায়ীকে এক লাখ টাকা ঘুষ দিতে হতো, সে এখন বাধ্য হয়ে পাঁচ লাখ টাকা ঘুষ দিচ্ছে। এটাই সত্য, এটাই বাস্তবতা। পুলিশের কোনো পরিবর্তনই হয়নি বরং আরও হয়রানি করছে। একবার বলছে অমুকের কাছে যাও একবার বলছে কোর্টে যাও, এভাবে তারা দায়িত্ব এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে।


শনিবার (২৬ জুলাই) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ড. হোসেন জিল্লুর রহমানের লেখা বই ‘অর্থনীতি শাসন ও ক্ষমতা: যাপিত জীবনের আলেখ্য’-এর প্রকাশ ও আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। 


কারণ হিসেবে তিনি বলেন, পুলিশের সেই কনফিডেন্স এখন নেই। পুলিশ তো সেই পুলিশ নাই, যারা কনফিডেন্সের সাথে কাজ করতে পারে। অর্থাৎ, রাতারাতি সবকিছু পরিবর্তন করা সম্ভব নয়। একবারে সব সংস্কার সম্ভব নয়। সংস্কার হতে সময় লাগবে।


একটি চলমান প্রক্রিয়ার মধ্য দিয়েই এগুলো গুছিয়ে নিতে হবে জানিয়ে মির্জা ফখরুল বলেন, সেটা হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়া। চাপিয়ে দিয়ে কিছু করা যাবে না। কোনোরকম বিলম্ব না করে অতি দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে হবে। গণতান্ত্রিক উপায়ে জনগণের প্রতিনিধিকে সংসদে পাঠিয়ে সংস্কার করতে হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু

শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু