ঢাকা | |

মেডিকেলে চান্স না পেয়ে দীর্ঘ হতাশা থেকে শিক্ষার্থীর আত্মহত্যা

চাঁপাইনবাবগঞ্জে মেডিকেল ভর্তি পরীক্ষায় চান্স না পেয়ে গলায় ফাঁস দিয়ে ইব্রাহিম (২৩) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।শুক্রবার (২৫
  • আপলোড সময় : ২৬ জুলাই ২০২৫, বিকাল ৫:৩৯ সময়
  • আপডেট সময় : ২৬ জুলাই ২০২৫, বিকাল ৫:৩৯ সময়
মেডিকেলে চান্স না পেয়ে দীর্ঘ হতাশা থেকে শিক্ষার্থীর আত্মহত্যা ছবি : সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে মেডিকেল ভর্তি পরীক্ষায় চান্স না পেয়ে গলায় ফাঁস দিয়ে ইব্রাহিম (২৩) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।


শুক্রবার (২৫ জুলাই) রাত ৮টার দিকে বালুবাগানের নিজ বাসায় ওই শিক্ষার্থী আত্মহত্যা করেন বলে জানা যায়।



মৃত মো. ইব্রাহিম জেলা বালুবাগান এলাকার শামসুজ্জোহা ইসলামের ছেলে।


পরিবারের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, চলতি বছর ইব্রাহিম মেডিকেল ভর্তি পরীক্ষায় ব্যর্থ হয়। এরপর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়ে। এরই ধারাবাহিকতা শুক্রবার রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।


আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান।


তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
ওয়াসিম-বোল্টের রেকর্ড স্পর্শ করলেন মোস্তাফিজ

ওয়াসিম-বোল্টের রেকর্ড স্পর্শ করলেন মোস্তাফিজ