ঢাকা | |
সংবাদ শিরোনাম :
‘বিশ্ব ফুটবল পরিচালনার জন্য অযোগ্য ইনফান্তিনো’ হামলার ক্ষতিপূরণ হিসেবে বাজেয়াপ্ত ইরানি অর্থ ব্যবহার করবো: ট্রাম্প মেসেজে কবুল বললে কী বিয়ে হয়ে যাবে, ইসলাম কী বলে স্পিকারের নির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত নেবে ইসি ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের ‘ষড়যন্ত্র তত্ত্ব’ উড়িয়ে দিলেন আর্জেন্টিনার ভিডিও অ্যানালিস্ট ‘ষড়যন্ত্র তত্ত্ব’ উড়িয়ে দিলেন আর্জেন্টিনার ভিডিও অ্যানালিস্ট হরমুজ নিয়ে সৌদি-ওমানের সঙ্গে ইরানের বৈঠক সৌদি আরবে হামলার দাবি নাকচ করল ইরাকের সশস্ত্র বিদ্রোহীরা ‘তেলাপোকা’ আন্দোলনের সাফল্যে মোদি সরকারের সামনে নতুন চ্যালেঞ্জ

গুলশানে চাঁদাবাজি করতে গিয়ে ধরা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩ নেতা বহিষ্কার

রাজধানীর গুলশানে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ার ঘটনায় ৩ জনকে সংগঠন থেকে বহিষ্কার করেছে বৈষম্যবিরোধী
  • আপলোড সময় : ২৭ জুলাই ২০২৫, সকাল ৯:১১ সময়
  • আপডেট সময় : ২৭ জুলাই ২০২৫, সকাল ৯:১১ সময়
গুলশানে চাঁদাবাজি করতে গিয়ে ধরা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩ নেতা বহিষ্কার ছবি : সংগৃহীত

রাজধানীর গুলশানে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ার ঘটনায় ৩ জনকে সংগঠন থেকে বহিষ্কার করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বহিষ্কৃতরা হলেন ইব্রাহিম হোসেন মুন্না, সদস্য মো. সাকাদাউন সিয়াম ও সাদমান সাদাব।


শনিবার (২৬ জুলাই) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক নীতিমালা ও শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগর শাখার আহ্বায়ক ইব্রাহিম হোসেন মুন্না, সদস্য মো. সাকাদাউন সিয়াম ও সাদমান সাদাবকে সাংগঠনিক পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো।


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে তাদের সঙ্গে কোনোরকম সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনাও দেয়া হয়েছে।


প্রসঙ্গত, শনিবার (২৬ জুলাই) সন্ধ্যার পর রাজধানীর গুলশানে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন ৫ জন। সমন্বয়ক পরিচয় দেয়া আব্দুর রাজ্জাক বিন সোলাইমান (রিয়াদ) নামের এক যুবকের নেতৃত্বে চাঁদাবাজির এ ঘটনা ঘটে। গুলশানের ৮৩ নম্বর রোডে সাবেক এমপি ড. শাম্মী আহমেদের বাসায় এ ঘটনা ঘটে।


উল্লেখ্য, চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি অনুমোদিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে আব্দুর রাজ্জাক বিন সোলাইমান (রিয়াদ) এর নাম রয়েছে।


জানা গেছে, কয়েকদিন আগে রিয়াদসহ কয়েকজন ওই বাড়িতে গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। এরপর ওইদিন তারা ১০ লাখ টাকা নিয়ে আসেন। আজ বাকি টাকা আনতে গেলে তারা হাতেনাতে ধরা পড়েন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সিটি কলেজসহ তিন শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ কোটি টাকা লুটপাট, ১১১ শিক্ষক অবৈধ

সিটি কলেজসহ তিন শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ কোটি টাকা লুটপাট, ১১১ শিক্ষক অবৈধ