ঢাকা | |
সংবাদ শিরোনাম :
দুই দিনের ধর্মঘটের পর হঠাৎ সিদ্ধান্ত, কী ঘটল ঢাকা মেডিকেলে? ঘূর্ণিঝড় অর্ণবের আঘাতে প্রাণ গেল ৫ জনের আনসার-ভিডিপি সদস্যদের বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সফিপুরে প্রশিক্ষণ কেন্দ্র চালু আইইডিসিআরের পরিচালককে মারধরের অভিযোগ, ড্যাব নেতার পদ স্থগিত ইরানে নতুন হামলা হলে বিশ্ববাজারে বড় প্রভাবের আশঙ্কা, সতর্ক করলেন আরাগচি ‘সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন’ গুলিস্তান-সদরঘাট সড়কে হকারমুক্ত রাখার ঘোষণা, দোকান বসালেই গ্রেপ্তারের হুঁশিয়ারি স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ভোট গণনা যত বাড়ছে, কমছে নেতানিয়াহুর ভোটের হার

চলতি মাসেই আলোচনা শেষ করতে চায় ঐকমত্য কমিশন: আলী রীয়াজ

রাজনৈতিক দলগুলোর মধ্যে ১০টি বিষয়ে ঐকমত্য হয়েছে। এখনও ৭টি বিষয়ে আলোচনা চলছে। আর ৩ বিষয়ে আলোচনা বাকি রয়েছে।
  • আপলোড সময় : ২৭ জুলাই ২০২৫, দুপুর ২:১৯ সময়
  • আপডেট সময় : ২৭ জুলাই ২০২৫, দুপুর ২:১৯ সময়
চলতি মাসেই আলোচনা শেষ করতে চায় ঐকমত্য কমিশন: আলী রীয়াজ ছবি : সংগৃহীত

রাজনৈতিক দলগুলোর মধ্যে ১০টি বিষয়ে ঐকমত্য হয়েছে। এখনও ৭টি বিষয়ে আলোচনা চলছে। আর ৩ বিষয়ে আলোচনা বাকি রয়েছে। চলতি মাসের মধ্যেই আলোচনা শেষ করতে চার কমিশন— এমনটা জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি ড. আলী রীয়াজ।


রোববার (২৭ জুলাই) জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলের দ্বিতীয় দফার ১৮তম দিনের বৈঠকের শুরুতে এ কথা বলেন তিনি।


আলী রোয়াজ বলেন, জুলাই সনদের প্রাথমিক খসড়া তৈরি করা হয়েছে। আগামীকালের মধ্যে সকল দলের কাছে তা পাঠানো হবে।


এদিকে, আজ বেলা ১১টার পর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ১৮তম দিনের আলোচনা শুরু হয়। আজকের বৈঠকে রাষ্ট্র পরিচালনার মূলনীতি, নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণের প্রস্তাব, পুলিশ বাহিনীর পেশাদারিত্ব ও দায়বদ্ধতা নিশ্চিতের লক্ষ্যে ‘স্বাধীন পুলিশ কমিশন গঠনের প্রস্তাবের বিষয়ে আলোচনা হবে। এই বৈঠক থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।


এতে অংশ নিয়েছে জামায়াত ইসলামী, এনসিপিসহ সকল রাজনৈতিক দল অংশ নিয়েছে। তবে বিএনপির পক্ষ থেকে কোনও প্রতিনিধি এখনও সংলাপে যোগ দেয়নি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু

শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু