ঢাকা | |
সংবাদ শিরোনাম :
দেশে এখন ‘নির্লজ্জ দলীয়করণ’ চলছে: জামায়াত আমির বাংলাদেশে কোনো শিশুই আর পিছিয়ে থাকবে না: ববি হাজ্জাজ আগের বছরের তুলনায় আয় কমেছে জামায়াতের হজের ব্যয় আরও অন্তত ৪০ হাজার টাকা কমবে: বেসামরিক বিমান প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনা ‘চলমান’: পাকিস্তান শরীরের আঘাতের চিহ্ন, মাঠে পড়ে ছিল পাঁচতারকা হোটেল কর্মচারীর মরদেহ অন্তঃসত্ত্বা মায়েদের সিজারে নিরুৎসাহিত করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জুলাই আন্দোলনের কৃতিত্ব কখনো দাবি করেনি জামায়াত: শফিকুর রহমান শাপলা চত্বরের হত্যাযজ্ঞের মামলায় গ্রেপ্তার দেখানো হলো লতিফ সিদ্দিকীকে আদালতে হাজির করা হলো শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে

দ্বিতীয় পদ্মা সেতুর প্রয়োজনীয়তা আছে: ফখরুল

মানুষ গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে সংকটের সমাধান চায়, সবার মধ্যে ঐক্য থাকলে সফল হওয়া সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপি
  • আপলোড সময় : ২৭ জুলাই ২০২৫, দুপুর ৩:৪৯ সময়
  • আপডেট সময় : ২৭ জুলাই ২০২৫, দুপুর ৩:৪৯ সময়
দ্বিতীয় পদ্মা সেতুর প্রয়োজনীয়তা আছে: ফখরুল ছবি : সংগৃহীত

মানুষ গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে সংকটের সমাধান চায়, সবার মধ্যে ঐক্য থাকলে সফল হওয়া সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


রোববার (২৭ জুলাই) রাজধানীর ব্র্যাক সেন্টারে পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন জাতীয় কমিটি আয়োজিত সেমিনারে তিনি এ মন্তব্য করেন।বলেন, বিএনপি জনগণের প্রয়োজনীয়তা সচেতন। রাষ্ট্র কাঠামোর পরিবর্তনের প্রয়োজনীয়তা নিয়ে সচেতনতার সাথে এগোচ্ছে বিএনপি।


তিনি বলেন, ট্রানজিশন পিরিয়ডে আছি। তবে একটা সুযোগ তৈরি হয়েছে। জাতীয় ঐক্য তৈরি হয়েছে। এটিকে কাজে লাগাতে পারলে সফল হবো। সবকিছু মানুষের উপর নির্ভর করবে। ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশের মানুষ পারে। সেটি ৭১ সালে প্রমাণিত হয়েছে। ২৪ এও প্রমাণিত হিয়েছে।


ফখরুল বলেন, পদ্মা ব্যারেজ এবং দ্বিতীয় পদ্মা সেতুর প্রয়োজনীয়তা রয়েছে। দক্ষিণাঞ্চলের অনেক অংশ বাস উপযোগিতা হারিয়েছে। এসব বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। খালেদা জিয়া অনেক আগেই দ্বিতীয় পদ্মা সেতুর কথা বলেছেন।


তিনি আরও বলেন, সংস্কার আগেই বিএনপি উপলব্ধি করেছে। তারেক রহমান ৩১ দফা দিয়েছেন। রাজনৈতিক কমিটমেন্ট প্রয়োজন। তবে, জনগণের মধ্যে দাবিও উঠতে হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হামলার ক্ষতিপূরণ হিসেবে বাজেয়াপ্ত ইরানি অর্থ ব্যবহার করবো: ট্রাম্প

হামলার ক্ষতিপূরণ হিসেবে বাজেয়াপ্ত ইরানি অর্থ ব্যবহার করবো: ট্রাম্প