ঢাকা | |
সংবাদ শিরোনাম :
দুই দিনের ধর্মঘটের পর হঠাৎ সিদ্ধান্ত, কী ঘটল ঢাকা মেডিকেলে? ঘূর্ণিঝড় অর্ণবের আঘাতে প্রাণ গেল ৫ জনের আনসার-ভিডিপি সদস্যদের বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সফিপুরে প্রশিক্ষণ কেন্দ্র চালু আইইডিসিআরের পরিচালককে মারধরের অভিযোগ, ড্যাব নেতার পদ স্থগিত ইরানে নতুন হামলা হলে বিশ্ববাজারে বড় প্রভাবের আশঙ্কা, সতর্ক করলেন আরাগচি ‘সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন’ গুলিস্তান-সদরঘাট সড়কে হকারমুক্ত রাখার ঘোষণা, দোকান বসালেই গ্রেপ্তারের হুঁশিয়ারি স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ভোট গণনা যত বাড়ছে, কমছে নেতানিয়াহুর ভোটের হার

আমরা তো নতুন কিছু চেয়েছিলাম, আক্ষেপ প্রকাশ নুরুল হক নুরের

ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে প্রকাশ করেছেন তার
  • আপলোড সময় : ২৭ জুলাই ২০২৫, দুপুর ৪:৫০ সময়
  • আপডেট সময় : ২৭ জুলাই ২০২৫, দুপুর ৪:৫০ সময়
আমরা তো নতুন কিছু চেয়েছিলাম, আক্ষেপ প্রকাশ নুরুল হক নুরের ছবি : সংগৃহীত

ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে প্রকাশ করেছেন তার ব্যক্তিগত হতাশা ও রাজনৈতিক আক্ষেপ। রবিবার (২৭ জুলাই) ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে নুর লেখেন, ‘অনেক কিছু লেখার আছে, লিখতে ইচ্ছে করে, লিখতে গিয়েও কেন জানি আবার লেখা হয় না!’ এরপর আক্ষেপের সুরে তিনি বলেন, ‘ভাবি কাদের বিরুদ্ধে কী লিখবো! এটা তো হওয়ার কথা ছিলো না!’


তিনি আরও লেখেন, ‘আমরা তো নতুন কিছু চেয়েছিলাম, পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকেই স্রোতের বিপরীতে জীবনের ঝুঁকি নিয়ে পথ চলা শুরু করেছিলাম।’


নুরুল হক নুরের এই কথাগুলো রাজনৈতিক অঙ্গনে হতাশা, বিভাজন এবং আদর্শ থেকে সরে যাওয়ার এক স্পষ্ট ইঙ্গন হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। স্ট্যাটাসে সরাসরি কিছু না বললেও জুলাই অভ্যুত্থাননের চেতনা বাস্তবায়ন না হওয়া প্রসঙ্গটি ইঙ্গিতে উঠে এসেছে মনে করছেন অনেকেই।


ফেসবুক স্ট্যাটাসটি ইতোমধ্যে সামাজিক মাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে। অনেক অনুসারী মন্তব্যে তার প্রতি সহানুভূতি ও সমর্থন জানিয়েছেন। কেউ কেউ লিখেছেন, ‘আপনি এখনো অনেকের কাছে অনুপ্রেরণার নাম।’


উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে জাতীয় রাজনীতিতে উঠে আসেন নুরুল হক নুর। ২০১৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচনে ভিপি নির্বাচিত হন তিনি। এরপর গণঅধিকার পরিষদ গঠনের মধ্য দিয়ে সক্রিয় রাজনীতিতে যুক্ত হন। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু

শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু