ঢাকা | |
সংবাদ শিরোনাম :
দুই দিনের ধর্মঘটের পর হঠাৎ সিদ্ধান্ত, কী ঘটল ঢাকা মেডিকেলে? ঘূর্ণিঝড় অর্ণবের আঘাতে প্রাণ গেল ৫ জনের আনসার-ভিডিপি সদস্যদের বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সফিপুরে প্রশিক্ষণ কেন্দ্র চালু আইইডিসিআরের পরিচালককে মারধরের অভিযোগ, ড্যাব নেতার পদ স্থগিত ইরানে নতুন হামলা হলে বিশ্ববাজারে বড় প্রভাবের আশঙ্কা, সতর্ক করলেন আরাগচি ‘সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন’ গুলিস্তান-সদরঘাট সড়কে হকারমুক্ত রাখার ঘোষণা, দোকান বসালেই গ্রেপ্তারের হুঁশিয়ারি স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ভোট গণনা যত বাড়ছে, কমছে নেতানিয়াহুর ভোটের হার

আগামীতে যেন মন্দির পাহারা দিতে না হয়, এমন বাংলাদেশ চাই: নাহিদ

আগামীর বাংলাদেশে যেন মন্দির পাহারা দিতে না হয়, এমন দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক
  • আপলোড সময় : ২৮ জুলাই ২০২৫, সকাল ৯:১১ সময়
  • আপডেট সময় : ২৮ জুলাই ২০২৫, সকাল ৯:১১ সময়
আগামীতে যেন মন্দির পাহারা দিতে না হয়, এমন বাংলাদেশ চাই: নাহিদ ছবি : সংগৃহীত

আগামীর বাংলাদেশে যেন মন্দির পাহারা দিতে না হয়, এমন দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, দলের প্রতিশ্রুতি সকল নাগরিকের জন্য একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই। যেখানে প্রতিটি মানুষ তার নাগরিক অধিকার ও মর্যাদা পাবে। সাবাই সমান হিসেবে বিবেচিত হবে।


আমরা এমন একটি বাংলাদেশ প্রত্যাশা করি। এক সময় সংখ্যালঘু বিভেদের উর্ধে গিয়ে সবাই সমান হবো। যে বাংলাদেশে আমাদের আর মন্দির পাহারা দেওয়ার মত ঘটনা আসবে না। সকল ধর্মের মানুষ নিরাপত্তার সঙ্গে প্রার্থনা করতে পারবে। আমরা প্রত্যকটি ধর্মীয় এবং জাতীর যে সংস্কৃতি রয়েছে সেটার পক্ষে কথা বলছি।


রোববার (২৭ জুলাই) রাত ৯ টার দিকে দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসেবে জামালপুর শহরের দয়াময়ী মন্দিরে পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমরা জানি গত ৫৪ বছরে বাংলাদেশে বৈষম্য রয়েছে মুক্তিযুদ্ধের যে সাম্য, ন্যয় বিচার ও মানবিক মর্যাদা আমরা নিশ্চিত করতে পারিনি। যেহতু তরুণরা গঅভ্যুত্থানে নেমেছে এবং একটি নতুন বাংলাদেশকে আকাঙ্ক্ষা করছে, আমরা চাই সেই বাংলাদেশ তৈরি করতে।


শীর্ষ এই নেতা বলেন, জুলাই গণঅভ্যুথানের এক বছর স্বরণে আমরা বাংলাদেশের ৬৪ টি জেলায় যাচ্ছি। এবং প্রত্যকটি জেলায় গিয়ে সেখানকার মানুষ, সেখানকার নানা সম্প্রদায় র্ধমীয় এবং জাতী গোষ্ঠী যারা রয়েছে তাদের কথা শুনছি।


শেষে সত্য, ন্যয় বিচারের পক্ষে ও জুলুমের বিপক্ষে থেকে সাবার কাছে নতুন দলের জন্য দোয়া ও আশীর্বাদ চান তরুণ এই নেতা। এসময় উপস্থিত ছিলেন এসিপির মুখ্য সমন্নয়কারী নাসীরুদ্দীন পাটোয়ারী, এনসিপির যুগ্ম সদস্য সচিব ও জেলা সম্নয়কারী লুৎফর রহমান, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক মোসাদ্দেকুর রহমানসহ স্থানীয় নেতারা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু

শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু