ঢাকা | |
সংবাদ শিরোনাম :
দুই দিনের ধর্মঘটের পর হঠাৎ সিদ্ধান্ত, কী ঘটল ঢাকা মেডিকেলে? ঘূর্ণিঝড় অর্ণবের আঘাতে প্রাণ গেল ৫ জনের আনসার-ভিডিপি সদস্যদের বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সফিপুরে প্রশিক্ষণ কেন্দ্র চালু আইইডিসিআরের পরিচালককে মারধরের অভিযোগ, ড্যাব নেতার পদ স্থগিত ইরানে নতুন হামলা হলে বিশ্ববাজারে বড় প্রভাবের আশঙ্কা, সতর্ক করলেন আরাগচি ‘সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন’ গুলিস্তান-সদরঘাট সড়কে হকারমুক্ত রাখার ঘোষণা, দোকান বসালেই গ্রেপ্তারের হুঁশিয়ারি স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ভোট গণনা যত বাড়ছে, কমছে নেতানিয়াহুর ভোটের হার

হ্যান্ডেল করতে না পারলে অস্ত্র আনলেন কেন: বাবরকে নাসীরুদ্দীন পাটওয়ারীর প্রশ্ন

অস্ত্র যদি হ্যান্ডেল করতে না-ই পারেন, তাহলে সেগুলো নিয়ে আসছেন কেন? বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবরকে উদ্দেশ্য করে একথা
  • আপলোড সময় : ২৮ জুলাই ২০২৫, সকাল ৯:১২ সময়
  • আপডেট সময় : ২৮ জুলাই ২০২৫, সকাল ৯:১২ সময়
হ্যান্ডেল করতে না পারলে অস্ত্র আনলেন কেন: বাবরকে নাসীরুদ্দীন পাটওয়ারীর প্রশ্ন ছবি : সংগৃহীত

অস্ত্র যদি হ্যান্ডেল করতে না-ই পারেন, তাহলে সেগুলো নিয়ে আসছেন কেন? বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবরকে উদ্দেশ্য করে একথা বলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, এ ঘটনার দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়েছিল।


রোববার (২৭ জুলাই) নেত্রকোণায় জুলাই পদযাত্রার জনসভায় একথা বলেন তিনি।


নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আমি বাবর ভাইকে সম্মান করি। তিনি নির্যাতিত নেতা। কিন্তু তার ওই কাজকে আমি সমর্থন করি না। আপনার ওই কাজের কারণে বিএনপি ক্ষমতায় আসতে পারে নাই। হাসিনার মতো একজন খুনী ক্ষমতায় এসেছিল।


পাটওয়ারী আরও বলেন, গেল ১৫ বছর বিএনপির নেতারা যে নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছিল, সে জন্য ইতিহাসের পাতায় আপনি দায়ী থাকবেন।


এর আগে পথসভায় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, স্বাধীনতা সংগ্রামের পর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে বড় ঘটনা হলো ২৪-এর জুলাই গণঅভ্যুত্থান।


বিগত ফ্যাসিস্ট সরকার দেশের মানুষের অধিকার হরণ করেছিল। সেই সরকারের বিরুদ্ধে ছাত্র-জনতা রাজপথে নেমে এসে অভ্যুত্থান করে তাদের পতন নিশ্চিত করে।


তিনি বলেন, একটি নতুন সংবিধান ও সংস্কারের দাবি জানিয়ে আসছি আমরা। সংবিধানের জন্য গণপরিষদ নির্বাচন প্রয়োজন।


তিনি আরও বলেন, মুজিববাদ ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কাজ করাসহ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় কাজ করবে এনসিপি। একটি জনকল্যাণমূলক রাষ্ট্র বিনির্মাণে মানুষের শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের অধিকার নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু

শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু