ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বিশ্ব শিক্ষক দিবসে শতাধিক গুণী শিক্ষককে প্রধানমন্ত্রীর সম্মাননা সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী ‘প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ছাড়া ভোটে অংশ নেওয়া অর্থহীন’ ওয়াইডে ছক্কা দিয়ে আলোচনায় যুক্তরাষ্ট্রের ক্রিকেটার দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট: প্রধানমন্ত্রী ফুটপাতে পুনরায় দোকানপাট গড়ে তোলা হলে কঠোর আইনি ব্যবস্থা ইসরায়েলের হামলায় গাজার ৮০ শতাংশের বেশি ভবন ক্ষতিগ্রস্ত কোচ জেসুসের কড়া সমালোচনা করলেন রোনালদোর স্ত্রী সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাবিতে মানববন্ধন

৯,৫০০ টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে Samsung Galaxy A56 5g

জনপ্রিয় স্মার্টফোন গ্যালাক্সি এ৫৬ ফাইভজি (Samsung Galaxy A56 5g)-এ বড় মূল্যছাড় দিয়েছে স্যামসাং। দুর্দান্ত সব ফিচার সমৃদ্ধ ফোনটি
  • আপলোড সময় : ২৮ জুলাই ২০২৫, দুপুর ১:৩ সময়
  • আপডেট সময় : ২৮ জুলাই ২০২৫, দুপুর ১:৩ সময়
৯,৫০০ টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে Samsung Galaxy A56 5g ছবি : সংগৃহীত

জনপ্রিয় স্মার্টফোন গ্যালাক্সি এ৫৬ ফাইভজি (Samsung Galaxy A56 5g)-এ বড় মূল্যছাড় দিয়েছে স্যামসাং। দুর্দান্ত সব ফিচার সমৃদ্ধ ফোনটি এখন ক্রেতারা ৯,৫০০ টাকা ছাড়ে কিনতে পারবেন।


মূল্যছাড়ের পর স্মার্টফোনটির ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণের বাজারমূল্য ৪৯,৯৯৯ টাকা এবং ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণটি পাওয়া যাচ্ছে ৫৪,৯৯৯ টাকায়।



স্যামসাং জানিয়েছে, গ্যালাক্সি এ৫৬ ফাইভজি-তে রয়েছে প্রিমিয়াম সব ফিচার ও স্যামসাংয়ের সর্বাধুনিক এআই প্রযুক্তি; যা বাজারে মিড-রেঞ্জের স্মার্টফোনে নতুন মানদণ্ড তৈরি করেছে। বাড়তি সুবিধা পেতে ক্রেতারা ‘নেভারমাইন্ড’ অফার গ্রহণ করতে পারেন। এ অফারের মাধ্যমে নিধারিত সাবস্ক্রিপশন ফি দিয়ে এক বছরের মধ্যে একবার স্ক্রিন পরিবর্তন করা যাবে।


এছাড়াও, যারা দীর্ঘদিন নিশ্চিন্তে ফোন ব্যবহার করতে চান, তাদের জন্য স্যামসাং দিচ্ছে দুই বছরের ওয়্যারেন্টি। এই ওয়্যারেন্টি সুবিধাও অল্প কিছু সাবস্ক্রিপশন ফিতে উপভোগ করা যাবে।


গ্যালাক্সি এ৫৬ ফাইভজি  (Galaxy A56 5g) এর ফিচার


স্মার্টফোনটির এআই প্রযুক্তিনির্ভর ফিচারগুলোর মধ্যে রয়েছে সার্কেল টু সার্চ, যার মাধ্যমে ফোনের স্ক্রিনে থাকা যেকোনো কিছু সহজে ‘সার্কেল’ করে সার্চ করা যাবে; ফোনটির ক্রিয়েট ফিল্টারের মাধ্যমে ছবি নিজের মতো করে ‘পারসোনালাইজ’ করা যাবে; অবজেক্ট ইরেজার ফিচার ব্যবহার করে ছবি থেকে অনাকাঙ্ক্ষিত জিনিস মুছে ফেলা যাবে; ইন্টেলিজেন্ট ভিডিও এডিটিং ফিচার দিয়ে করা যাবে ‘প্রো-লেভেল’ ভিডিও এডিটিং; এবং স্মার্টফোনটির এআই-পাওয়ারড পোর্ট্রেইটস নিশ্চিত করবে স্টুডিও কোয়ালিটির পোর্ট্রেইট ইফেক্ট।



এআই প্রযুক্তির পাশাপাশি, গ্যালাক্সি এ৫৬ ফাইভজি-তে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ১২ মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড ক্যামেরা ও ৫ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। কম আলোতেও দারুণ ছবি তোলার জন্য স্মার্টফোনটিতে রয়েছে উন্নত নাইটোগ্রাফি সুবিধা।


৬.৭ ইঞ্চির এফএইচডি+ সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ফলে ব্যবহারকারীরা উপভোগ করবেন চমৎকার ভিজ্যুয়াল অভিজ্ঞতা। ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারির ফলে উপভোগ করা যাবে টানা সিনেমা বা সিরিজ দেখার আনন্দ। পাশাপাশি, শক্তিশালী পারফরমেন্স নিশ্চিতে স্মার্টফোনটিতে রয়েছে এক্সিনোজ ১,৫৮০ প্রসেসর ও ইন-বিল্ট কুলিং সিস্টেম।


গ্যালাক্সি এ৫৬ ফাইভজি এখন তিনটি রঙে পাওয়া যাচ্ছে- অসাম লাইটগ্রে, গ্রাফাইট ও অলিভ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা

পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা