ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শহীদদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে : মন্ত্রী মুক্তিযুদ্ধে ভারতের হাজার হাজার সৈন্য রক্ত দিয়ে গেছে: ফজলুর রহমান নাহিদ ইসলাম দুর্নীতি না করলেও নৈতিক অপরাধ করেছেন: রাশেদ খাঁন কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৫ জনের মৃ/ত্যু ইরানকে নিজেদের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিচ্ছে পাকিস্তান অধিবেশন চলাকালে অসুস্থ হওয়া জামায়াত এমপি’র খোঁজ নিলেন প্রধানমন্ত্রী জুলাই থেকে বিনামূল্যে স্কুলড্রেস দেবে সরকার রাজনীতি শিখুন, বিভ্রান্তি ছড়িয়ে লাভ নেই: বিরোধী দলকে সেতুমন্ত্রী ভারী বৃষ্টিতে নিম্নাঞ্চল প্লাবিত: চার নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা ৫ জেলায় ১০০০-৫০০ টাকার নোটের লেনদেন নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

মাওলানা ভাসানী ছিলেন শ্রমিক-মেহনতি মানুষের পক্ষের রাজনীতিবিদ: নাহিদ

শ্রমিক-মেহনতি মানুষের রাজনীতিবিদ ছিলেন মাওলানা আবদুল হামিদ খান ভাসানী—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
  • আপলোড সময় : ২৯ জুলাই ২০২৫, সকাল ৯:২৬ সময়
  • আপডেট সময় : ২৯ জুলাই ২০২৫, সকাল ৯:২৬ সময়
মাওলানা ভাসানী ছিলেন শ্রমিক-মেহনতি মানুষের পক্ষের রাজনীতিবিদ: নাহিদ ছবি : সংগৃহীত

শ্রমিক-মেহনতি মানুষের রাজনীতিবিদ ছিলেন মাওলানা আবদুল হামিদ খান ভাসানী—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, ব্রিটিশ উপনিবেশবাদের বিরুদ্ধে, পিন্ডির আধিপত্যবাদের বিরুদ্ধে এবং দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধেও মাওলানা ভাসানী লড়াই করেছিলেন।


সোমবার (২৮ জুলাই) রাতে টাঙ্গাইলের শহরের সন্তোষে মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন।


নাহিদ ইসলাম বলেন, মাওলানা ভাসানী যে স্বপ্নের বাংলাদেশ গড়তে চেয়েছিলেন, জাতীয় নাগরিক পার্টি সেই উদ্দেশ্যেই প্রতিষ্ঠিত হয়েছে। সেই দায়িত্ব নিয়েই ভাসানীর পথ অনুসরণ করে আমরা বাংলাদেশকে এগিয়ে নিতে চাই—একটি বৈষম্যহীন দেশ গড়ে তুলতে চাই।


তিনি আরও বলেন, এনসিপির যে দর্শন ও চিন্তা, তার মধ্যেই মাওলানা ভাসানী রয়েছেন। আমরা তাঁকে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ জাতীয় নেতা হিসেবে দেখি।


এ সময় দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী, উত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক সাইফুল্লাহ হায়দার, আজাদ খান ভাসানী, টাঙ্গাইল জেলার প্রধান সমন্বয়কারী মাসুদুর রহমান রাসেলসহ বিভাগীয়, জেলা ও উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ওয়াসিম-বোল্টের রেকর্ড স্পর্শ করলেন মোস্তাফিজ

ওয়াসিম-বোল্টের রেকর্ড স্পর্শ করলেন মোস্তাফিজ