ঢাকা | |
সংবাদ শিরোনাম :
হাসিনা আমলের ব্যাংক নিয়ন্ত্রণের সুযোগ আবার ফেরত আনছে বিএনপি: হাসনাত ১৭ বছরে অর্থনীতি ধ্বংস করে গেছে স্বৈরাচার, পুনরুদ্ধারে লড়ছে সরকার: শামা ওবায়েদ ২ কোটির বেশি প্রবীণকে এককালীন ৯০ ডলার দেওয়ার ঘোষণা ট্রাম্পের তরুণদের স্বপ্ন ও সম্ভাবনার গল্প শোনাতে প্রথমা বুক ক্যাফেতে কথাসাহিত্যিক রাহিতুল ইসলাম শাহজালাল বিমানবন্দরে দুই কর্মীর জুতায় মিলল ১৬ কোটি টাকার স্বর্ণ ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির রিমান্ডে ঘটনার সত্যতা স্বীকার করেছেন আখতারুজ্জামান: পুলিশ কিংবদন্তি হওয়ার পথে এগিয়ে চলেছে ইয়ামাল: স্পেন কোচ সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের এপিএস রাশেদুলের সাতটি ব্যাংক হিসাব অবরুদ্ধ সস্ত্রীক প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের ছবি নিয়ে প্রেস উইংয়ের ব‍্যাখ‍্যা

শরীয়তপুরে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক

শরীয়তপুরের জাজিরায় পারিবারিক কলহের জেরে স্ত্রী সোনাবান বিবিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী করিম মুন্সির বিরুদ্ধে। এ ঘটনায়
  • আপলোড সময় : ২৯ জুলাই ২০২৫, দুপুর ৪:৩৩ সময়
  • আপডেট সময় : ২৯ জুলাই ২০২৫, দুপুর ৪:৩৩ সময়
শরীয়তপুরে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক ছবি : সংগৃহীত

শরীয়তপুরের জাজিরায় পারিবারিক কলহের জেরে স্ত্রী সোনাবান বিবিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী করিম মুন্সির বিরুদ্ধে। এ ঘটনায় স্বামীকে আটক করেছে পুলিশ।


মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম।


এর আগে, সোমবার (২৮ জুলাই) দিবাগত রাতে উপজেলার গোপালপুর ইউনিয়নের বড় গোপালপুর এলাকায় এ ঘটনা ঘটে।


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জাজিরা উপজেলার বড় গোপালপুর এলাকার করিম মুন্সী ও সোনাবান বিবির দীর্ঘ ৫০ বছরের সংসার। তাদের সংসারে দুটি ছেলে সন্তান ছিল। এক বছর আগে ওই দুই সন্তান পরপর রোগে আক্রান্ত হয়ে মারা যায়। এরপর থেকে স্বামী-স্ত্রী দুজনেই মানসিক সমস্যায় ভুগছিলেন। সোমবার রাতে দুজনের মধ্যে বাগবিতণ্ডা হলে স্ত্রী সোনাবান বিবিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠে স্বামী করিম মুন্সীর বিরুদ্ধে।


বিষয়টি প্রতিবেশীরা জানতে পেরে পুলিশকে খবর দেয়। পরে নিহতের মরদেহ উদ্ধারের পাশাপাশি ঘাতক স্বামীকে আটক করে জাজিরা থানা পুলিশ।


জাজিরা থানার ওসি মাইনুল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে ওই নারীর মরদেহ উদ্ধার করেছি। এ ঘটনায় স্বামীকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা

পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা