ঢাকা | |
সংবাদ শিরোনাম :
দেশে এখন ‘নির্লজ্জ দলীয়করণ’ চলছে: জামায়াত আমির বাংলাদেশে কোনো শিশুই আর পিছিয়ে থাকবে না: ববি হাজ্জাজ আগের বছরের তুলনায় আয় কমেছে জামায়াতের হজের ব্যয় আরও অন্তত ৪০ হাজার টাকা কমবে: বেসামরিক বিমান প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনা ‘চলমান’: পাকিস্তান শরীরের আঘাতের চিহ্ন, মাঠে পড়ে ছিল পাঁচতারকা হোটেল কর্মচারীর মরদেহ অন্তঃসত্ত্বা মায়েদের সিজারে নিরুৎসাহিত করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জুলাই আন্দোলনের কৃতিত্ব কখনো দাবি করেনি জামায়াত: শফিকুর রহমান শাপলা চত্বরের হত্যাযজ্ঞের মামলায় গ্রেপ্তার দেখানো হলো লতিফ সিদ্দিকীকে আদালতে হাজির করা হলো শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে

জুলাই ঘোষণাপত্র পাঁচ আগস্টের আগেই ঘোষণা করা হবে: তথ্য উপদেষ্টা

জুলাই ঘোষণাপত্র পাঁচ আগস্টের আগেই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম। ঘোষণার
  • আপলোড সময় : ২ আগস্ট ২০২৫, দুপুর ১১:৫৩ সময়
  • আপডেট সময় : ২ আগস্ট ২০২৫, দুপুর ১১:৫৩ সময়
জুলাই ঘোষণাপত্র পাঁচ আগস্টের আগেই ঘোষণা করা হবে: তথ্য উপদেষ্টা ছবি : সংগৃহীত

জুলাই ঘোষণাপত্র পাঁচ আগস্টের আগেই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম। ঘোষণার দিন ও সময় আজকেই চূড়ান্ত হতে পারে।


শনিবার (২ আগস্ট) সকালে শহীদ মিনারে তথ্য মন্ত্রণালয় আয়োজিত জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানের র‍্যালি শেষে এ তথ্য জানান তিনি।


জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র নিয়ে তথ্য উপদেষ্টা বলেন, সনদ আর ঘোষণাপত্র আলাদা জিনিস। সনদ হচ্ছে সবগুলো রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে পৌঁছানো একটি সিদ্ধান্ত এবং জনসম্মুখে প্রকাশ হবে এমন একটি ডকুমেন্ট। যেটির মাধ্যমে কোন দল কোন কোন বিষয়ে একমত ও দ্বিমত সেটি জানতে পারবে জনগণ। সব দলের কম্প্রোমাইজের মধ্যে দিয়ে এটি ইতোমধ্যে একটি পর্যায়ে পৌঁছেছে। প্রস্তুতি চলছে, শীঘ্রই ঘোষণা হবে।


আর জুলাই ঘোষণাপত্র আলাদা জানিয়ে উপদেষ্টা বলেন, এটি গণঅভ্যুত্থানের আকাঙ্খার একটা পেপার ওয়ার্ক বা দালিলিক প্রমাণ। পাঁচ আগস্টে জনগণের যে প্রত্যাশা ছিল, সেটার দালিলিক প্রমাণ হিসেবেই থাকবে এটি। তবে সেখানে সকল রাজনৈতিক দলগুলোর স্বাক্ষর থাকবে কি না নিশ্চিত নয়। এর মাধ্যমে জুলাই আন্দোলনের প্রেক্ষাপট ও ভবিষ্যৎ ফুটে উঠবে।


তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ নতুন পর্বে প্রবেশ করেছে। গত এক বছরে দেশের মানুষের ভাগ্য পুরোপুরি পরিবর্তন সম্ভব হয়নি বলেও জানান তিনি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হামলার ক্ষতিপূরণ হিসেবে বাজেয়াপ্ত ইরানি অর্থ ব্যবহার করবো: ট্রাম্প

হামলার ক্ষতিপূরণ হিসেবে বাজেয়াপ্ত ইরানি অর্থ ব্যবহার করবো: ট্রাম্প