ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মক্কায় পাক-সৌদি-তুর্কি প্রতিরক্ষা চুক্তি: মধ্যপ্রাচ্যের নিরাপত্তা মানচিত্রে নতুন অধ্যায় মাঠ থেকে উড়ে যাওয়া বলে হাইওয়েতে দুর্ঘটনা, ভিডিও ভাইরাল ‘জাতির সাথে কখনো বেইমানি করব না’: রাষ্ট্রপতি প্রার্থী কর্নেল অলি ‘সমুদ্র উপকূলে কল-কারখানা স্থাপন করে এই অঞ্চলের বেকার সমস্যা সমাধান করা হবে’ ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত ‘জাতির সাথে কখনো বেইমানি করব না’: রাষ্ট্রপতি প্রার্থী কর্নেল অলি শেখ হাসিনা ফিরবেন- রুমিন ফারহানার কেন মনে হয়? চলনবিলে ইকো ট্যুরিজমের বিষয়টি বিবেচনাধীন: পর্যটনমন্ত্রী জ্বালানি তেল আমদানি বেসরকারি খাতে ছাড়ার উদ্যোগ স্থগিত চায় জামায়াত রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত, রোববার চূড়ান্ত হবে প্রার্থী

ছাত্রদলের নেতা-কর্মীদের স্লোগানে মুখর শাহবাগ

সমাবেশ ঘিরে খণ্ড খণ্ড মিছিল নিয়ে রাজধানীর শাহবাগে জড়ো হচ্ছেন ছাত্রদলের নেতা-কর্মীরা। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রোববার শাহবাগ
  • আপলোড সময় : ৩ আগস্ট ২০২৫, বিকাল ৫:২১ সময়
  • আপডেট সময় : ৩ আগস্ট ২০২৫, বিকাল ৫:২১ সময়
ছাত্রদলের নেতা-কর্মীদের স্লোগানে মুখর শাহবাগ
সমাবেশ ঘিরে খণ্ড খণ্ড মিছিল নিয়ে রাজধানীর শাহবাগে জড়ো হচ্ছেন ছাত্রদলের নেতা-কর্মীরা। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রোববার শাহবাগ মোড়ে সমাবেশের আয়োজন করেছে ছাত্রদল। সমাবেশস্থলে জড়ো হওয়া নেতা-কর্মীরা স্লোগানে স্লোগানে মুখর করে তুলেছেন। এদিন দুপুর আড়াইটার দিকে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলামের বক্তব্যের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়। 

নেতা–কর্মীরা কপালে ও মাথায় জাতীয় ও দলীয় পতাকা বেঁধে, ছাত্রদলের নাম ও লোগোযুক্ত ব্যান্ড পরে সমাবেশস্থলে আসছেন। এছাড়া অনেকের হাতে ছাত্রদল ও বিএনপির দলীয় পতাকাও দেখা গেছে।

‘মা-মাটি ডাকছে, তারেক রহমান আসছে’, ‘তারেক রহমান বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে’, ‘তারেক রহমানের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ ইত্যাদি স্লোগান দিচ্ছেন নেতা–কর্মীরা।

শাহবাগের চারপাশের রাস্তা কানায় কানায় পূর্ণ হয়েছে সারাদেশ থেকে আসা ছাত্রদলের নেতা-কর্মীদের পদচারণায়। এদিকে দুপুর ১টা ৫০ মিনিটের দিকে হঠাৎ বৃষ্টি শুরু হয়। এ সময় সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বৃষ্টি উপেক্ষা করেই নেতা-কর্মীদের অবস্থানের নির্দেশ দিলে তারা সেখানে অবস্থান করেন। 

ছাত্রদলের সংশ্লিষ্ট সূত্র জানায়, সমাবেশে ছাত্র-নেতাকর্মীদের কয়েক দফা প্রতিশ্রুতি দেবে, যা তাদেরকে বাস্তবায়ন করতে হবে। সমাবেশে মূল বার্তা দেবেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেবেন বিভিন্ন দিক-নির্দেশনা। এর মধ্যে পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময় জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনার শপথসহ দেশ গঠনে ছাত্র সমাজের ভূমিকা নিয়ে থাকবে বার্তা।

এ ছাড়া দেশের শিক্ষা খাতের মেরুদণ্ড যাতে ভেঙে না যায়, শিক্ষা কার্যক্রম ব্যাহত না হয় এবং ছাত্র সমাজকে যাতে ভুল পথে না যায় সে বিষয়েও গঠনমূলক দিক-নির্দেশনা বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

সমাবেশে সভাপতিত্ব করবেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম। আর সঞ্চালনা করবেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শেখ হাসিনার সঙ্গে পালানোর ফ্লাইট কীভাবে মিস করেছিলেন সালমান এফ রহমান

শেখ হাসিনার সঙ্গে পালানোর ফ্লাইট কীভাবে মিস করেছিলেন সালমান এফ রহমান